চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পায়ের তলায় মাটি নাই’সহ বুসানে বাংলাদেশের ৩ ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

এশিয়ার সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব বলা হয় ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’কে। এ বছর এই উৎসবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের তিনটি সিনেমা! এরমধ্যে আছে তরুণ নির্মাতা মোহাম্মদ রাব্বি মৃধার প্রথম সিনেমা ‘পায়ের তলায় মাটি নাই’।

৬ অক্টোবর পর্দা উঠছে উৎসবটির ২৬তম আসরের। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। ইতোমধ্যে বিভিন্ন বিভাগে নির্বাচিত সিনেমাগুলোর নাম প্রকাশ করছে উৎসব কর্তৃপক্ষ। এবারই প্রথম তিনটি বাংলাদেশি সিনেমা একযোগে দেখানো হবে।

উৎসবের ওয়েবসাইট থেকে জানা যায়, ‘পায়ের তলায় মাটি নাই’ ছাড়াও এই উৎসবে নির্বাচিত হয়েছে কান উৎসবে অংশগ্রহণ করা আবদুল্লাহ মোহাম্মদ সাদ এর রেহানা মরিয়ম নূর এবং মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’।

‘নো ল্যান্ডস ম্যান’ এর ফার্স্ট লুক

‘পায়ের তলায় মাটি নাই’ ছবিটির প্রযোজনা করেছেন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক আবু শাহেদ ইমন। যিনি ‘জালারের গল্প’র পরিচালক। বক্স অফিস নিবেদিত এবং গল্প রাজ্য ফিল্মস-এর প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রে সহযোগিতা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও বাতায়ন প্রোডাকশন্স।

নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন মীর মোকাররম হোসেন এবং সহ-প্রযোজক হিসেবে আছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বাতায়ন প্রোডাকশন্স- এর তাহরিমা খান।

রেহানা মরিয়ম নূরের একটি দৃশ্যে বাঁধন

চলচ্চিত্রটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার, প্রিয়াম অর্চি, দীপান্বিতা মার্টিন সহ আরো এক ঝাঁক প্রতিভাবান শিল্পী ও কলাকুশলী।

Reneta

চলচ্চিত্রটি গল্পের মূল নায়ক ‘সাইফুল’ নামের একজন সাধারণ মানুষ যাকে তার দুই স্ত্রী, পরিবার, কাজ, নৈতিকতা ও সামাজিকতার নানা দ্বন্দ্বের ভেতর দিয়ে যেতে হয়। ২৬ তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে ‘পায়ের তলায় মাটি নাই’ দেখানো হবে ৭, ৮ ও ১৩ অক্টোবর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবু শাহেদ ইমনদীপান্বিতা মার্টিননো ল্যান্ডস ম্যানপায়ের তলায় মাটি নাইফারুকীবুসানমোস্তফা মনোয়াররেহানা মরিয়ম নূরলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT