‘অবিরাম বাংলার মুখ’ শ্লোগানে গানে পথচলার ২৭ বছর পূর্ণ করে ২৮ বছরে পদার্পণ করলো দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় সংসদের স্পিকারের আশা, গণতন্ত্র ও জনগণের আশা-আকাক্সক্ষা পূরণে চ্যানেলটি আরো বলিষ্ঠ ভূমিকা রাখবে। তবে বর্তমান বাস্তবতায় টিভি চ্যানেলগুলোকে টিকিয়ে রাখতে পে চ্যানেলের বিকল্প নেই উল্লেখ করে এ বিষয়ে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান।







