অর্থনীতি

২৮ দিনে এলো ২৪ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

অর্থের নোট হাতে ধরা একজন ব্যক্তির ছবি, বাংলাদেশ ব্যাংকের লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তির হাতে মার্কিন ডলার নোট ধরা রয়েছে, যা রেমিট্যান্সের অর্থের প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগস্ট মাসের প্রথম ২৮ দিনে প্রবাসী আয় দুই বিলিয়ন বা ২০০ কোটি ডলারের বেশি হয়েছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৪ হাজার কোটি টাকারও বেশি। ছাত্র–জনতার আন্দোলনের মধ্যে জুলাই মাসে গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম প্রবাসী আয় এসেছিল।

বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয়-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২৮ আগস্ট পর্যন্ত দেশে ২০৭ কোটি ১০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি আগস্টের ২৮ দিনে বৈধ পথে ২০৭ কোটি ১০ লাখ (২.০৭ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৪ হাজার ৮৫২ কোটি টাকা। রেমিট্যান্সের এ অঙ্ক আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি এসেছে। গত বছরের (২০২৩) আগস্টে ২৮ দিনে রেমিট্যান্স এসেছিল ১৪৩ কোটি ১০ লাখ ডলার।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ১৯১ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স আসে, যা আগের ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে, ২০২৩ সালের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৩৩ কোটি ডলার।

বিষয়:প্রবাসী রেমিট্যান্স রেমিট্যান্স রেমিট্যান্স প্রবাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…