চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‍্যাডিসনে হেলদি এবং অরগানিক ফুড ফেস্টিভ্যাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৭
স্বাস্থ্য
A A
ফুড ফেস্টিভ্যাল

র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বাংলাদেশে প্রথমবারের মত আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হেলদি এবং অর্গানিক ফুড ফেস্টিভ্যাল। এই ফেস্টিভালে ঢাকাবাসী উপভোগ করতে পারবে আকর্ষণীয় এবং স্বাস্থ্যকর অর্গানিক খাবারের সমাহার।
পাঁচদিন ব্যাপী এই উৎসব শুরু হচ্ছে ২১ নভেম্বর চলবে ২৫ নভেম্বর, ২০১৭ পর্যন্ত। র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের নিজস্ব বাগানের শাকসবজি, খাদ্যপযোগী ফুল এবং মাশরুম উৎপাদন সম্পর্কেও ফেস্টিভ্যালে আলোকপাত করা হবে।

জানা গেছে, ফেস্টিভ্যালে অর্গানিক এবং স্বাস্থ্যকর উপাদান দিয়ে তৈরি খাবার প্রদর্শন করা হবে, যা কম তেল এবং চিনি দিয়ে তৈরি। সেই সঙ্গে অপরিবর্তিত থাকবে স্বাদ। ফেস্টিভ্যালে দেখানো হবে কিভাবে স্বাস্থ্যকর উপাদান দিয়ে এসব খাবার বাসাতেও তৈরি করা যাবে।

ফুড ফেস্টিভ্যাল
ফেস্টিভ্যালে অর্গানিক এবং স্বাস্থ্যকর উপাদান দিয়ে তৈরি খাবার প্রদর্শন করা হবে

ফুড ফেস্টিভ্যালে সুশি এবং সাশিমি মেইড উইথ ব্রাউন রাইস, জাপানিজ ফরুট সুশি ট্রিট থাকবে। কাচ্চি বিরিয়ানি এবং ভুনা আইটেমও পাওয়া যাবে, যাতে থাকবে কম কোলেস্টরেল এবং কম চিনি। পাওয়া যাবে ল্যাম্ব স্পিট; যাতে আছে প্রচুর ভিটামিন।
অসম্ভব সুস্বাদু চকলেট ফাউন্টেনসহ ডেসার্ট কাউন্টারের সকল আইটেম থাকবে সুগার ফ্রি। এসব মিষ্টি আইটেম স্টেভিয়া নামক প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হবে।এছাড়াও ফেস্টিভ্যালে স্বাস্থ্যকর এবং কেমিক্যাল মুক্ত শাকসবজি এবং ইমপোর্টেড কফি বিনসও পাওয়া যাবে।

ফুড ফেস্টিভ্যাল
কাচ্চি বিরিয়ানি এবং ভুনা আইটেমও পাওয়া যাবে।
Banglabid

র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের জেনারেল ম্যানেজার ক্রিস্টোফ ভোগেলি ফেস্টিভ্যাল সম্পর্কে বলেন, ঢাকা এবং বাংলাদেশের উচ্চবিত্ত সমাজের একটি বড় অংশ একই সাথে সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার পছন্দ করেন। কিন্তু তাদের জন্য বর্তমানে তেমন কিছু কেউ চিন্তা করছে না। বিশেষ করে তরুণ প্রজন্ম এবং মধ্যবয়সীরা ইদানীং স্বাস্থ্যকর জীবনযাপনের দিকে অগ্রসর হচ্ছে।এসব চিন্তা ভাবনা থেকেই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে।

ফুড ফেস্টিভ্যাল
তরুণ প্রজন্ম এবং মধ্যবয়সীরা ইদানীং স্বাস্থ্যকর জীবনযাপনের দিকে অগ্রসর হচ্ছে।

ফেস্টিভ্যালের দিন হোটেলের লবী সবুজ গাছপালা দিয়ে সাজানো হবে। ফেস্টিভ্যালটির পরিচালনার দায়িত্বে থাকবেন এক্সেকিউটিভ শেফ জেড আর্চডিকন, যিনি বিশ্বব্যাপী স্পা কুইজিনের জন্য সমাদৃত।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেভাবে পাশের বাড়ির মেয়েটি হয়ে গেলো মিস ওয়ার্ল্ড

পরবর্তী

ঢাকার অচেনা ব্যাটিং

পরবর্তী
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, দর্শকরা মাঠে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার অচেনা ব্যাটিং

চীন ও বাংলাদেশের প্রতিনিধির মধ্যে আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ইস্যুতে অবশেষে ‘সঠিক পথে’ চীন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৫ বিলিয়ন ছুঁইছুঁই

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও হাসপাতালে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নাবিল

আগস্ট ২১, ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছবি: সংগৃহীত।

মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্স ও সুইজারল্যান্ড

আগস্ট ২১, ২০২৬

খেলাপি ঋণ আদায়ে নতুন নীতিমালায় কী আছে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT