কর্পোরেট নিউজ

ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা

ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভার ছবি, যেখানে কর্মকর্তারা উপস্থিত আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকায় ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ২৬ তম বার্ষিক সাধারণ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৩০ সেপ্টেম্বর) গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মুন্সি সফিউল হক।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক ওয়াকার এ. চৌধুরী, নাদিমা চৌধুরী, বাংলাদেশ সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক মনোনীত স্বতন্ত্র পরিচালক অ্যাসোসিয়েট প্রফেসর ড. কাজী মইনুি মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) এ. এন. এম. গোলাম সাব্বির।

সভায় ভার্চুয়ালি অংশ নেন পরিচালক তাজরিনা শিকদার।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. আব্দুল হান্নান, নিরীক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি আসিফুর রহমান এফসিএ, এসিএস এবং স্ক্রুটিনাইজিং প্রতিষ্ঠান সুরাইয়া পারভিন এন্ড অ্যাসোসিয়েটস এর প্রতিনিধি এ. কে. এম. মুশফিকুর রহমান, এফসিএস, উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ এবং ইউনিয়ন ক্যাপিট লিমিটেডের কর্মকর্তাবৃন্দ।

বিষয়:ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডে বার্ষিক সাধারণ সভা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…