চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডুবে কি নাদের চৌধুরীর গোঁফ ছিলো?’-প্রশ্ন জাফর ইকবালের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৭
বিনোদন
A A
নাদের চৌধুরীর গোঁফ নিয়ে জাফর ইকবালের প্রশ্নের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোর বেলা উঠে অধ্যাপক জাফর ইকবালের পাঠানো মেইলে এক লাইনের প্রশ্ন, ‘ডাজ নাদের চৌধুরী হ্যাভ মোশটাচ ইন দ্য মুভি?’ অর্থ্যাৎ ‘মুভিতে কি নাদের চৌধুরীর গোঁফ ছিলো?’

আলোচিত ছবি ‘ডুব’ নিয়ে এমনই মজার অভিজ্ঞতা নিজের ফেসবুকে তুলে ধরেছেন তরুণ সংস্কৃতি ও গণজাগরণ মঞ্চ কর্মী সমুদ্র সৈকত। ‘ডুব’ নিয়ে ফেসবুকে মুহম্মদ জাফর ইকবালের মন্তব্যটি শেয়ার করেন এভাবে, ‘হুমায়ূন আহমেদ একজন সেলেব্রিটি। একজন সেলেব্রিটিকে নিয়ে অনেকে অনেক কিছু করতে পারে। সেলেব্রিটি ও তার পরিবারকে তাই এরকম অনেক যন্ত্রণাই চুপ করে সহ্য করতে হয়!’

ফেসবুক পোস্টে সৈকত আরো লেখেন, ‘ডুব’ সিনেমা প্রসঙ্গে গতরাতে জাফর ইকবাল স্যারের সাথে বেশ কিছুক্ষণ আলাপ হয়েছিলো। এব্যাপারে জাফর স্যারের প্রথম কথা ছিলো- ‘এই মুভিতে কি আমার চরিত্রটি আছে?’ যেহেতু সিনেমাটি দেখিনি, তাই স্যারকে বলেছিলাম বিস্তারিত খবর নিয়ে জানাবো। তারপর সিনেমাটি সম্পর্কে স্যার বললেন-‘হুমায়ূন আহমেদ একজন সেলেব্রিটি। একজন সেলেব্রিটিকে নিয়ে অনেকে অনেক কিছু করতে পারে। সেলেব্রিটি ও তার পরিবারকে তাই এরকম অনেক যন্ত্রণাই চুপ করে সহ্য করতে হয়!” 

Banglabid

এর কিছুক্ষণ পর পরিচালক ফারুকীর সিনেমার নিয়মিত দর্শক ও প্রথম দিনই ‘ডুব’ দেখে আসা Toji Islam-এর সাথে ফোনে ২১ মিনিট ধরে ‘ডুব’ নিয়ে কথা হলো। তোজি ইসলামের ভাষ্যমতে, সিনেমার নাদের চৌধুরীর চরিত্রটি জাফর স্যারের আদলে বানানো। এমনকি নাদের চৌধুরী অভিনীত চরিত্রটির কিছু বক্তব্য হুমায়ূন আহমেদ মারা যাবার পর জাফর স্যারের দেওয়া বক্তব্যের সাথে মিলে গেছে!

যা-হোক, জাফর স্যারকে ব্যাপারটা জানানোর পর বললাম- “স্যার, আপনাকে নিয়ে আমি যদি কোনোদিন এরকম একটি সিনেমা বানাই, তাহলে আপনার কি কোনো আপত্তি থাকবে?” জাফর স্যার আমার এই প্রশ্ন শুনে নীরব একটি হাসি দিলেন! নীরবতা সম্মতির লক্ষণ হিশেবে ধরে নিয়েছি আমি!! তবে, সবচেয়ে মজার ঘটনাটি ঘটেছে আজ সকালে! ঘুম থেকে উঠেই দেখি স্যারের একটা ইমেইল এসেছে। তাতে লেখা, ‘‘মুভিতে কি নাদের চৌধুরীর গোঁফ ছিলো?”

অধ্যাপক জাফর ইকবাল প্রয়াত অধ্যাপক, জনপ্রিয় লেখক-নির্মাতা হুমায়ূন আহমেদ এর ছোট ভাই। ২৭ অক্টোবর মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবিটি মুক্তি পায়। যা হুমায়ূন আহমেদ এর ‘বায়োপিক’ বলে সমালোচিত হয়। তবে নির্মাতা শুরু থেকেই দাবী করে এসেছেন এটি কারো বায়োপিক নয়। ছবিটি সেন্সর বোর্ড এর কাঁচির তলে পড়ে বেশ অনেকখানি কর্তন করতে বাধ্য হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাফর ইকবালডুব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিবন্ধনের আওতায় তিন লাখ রোহিঙ্গা

পরবর্তী

ইউরোপ-আমেরিকায় জসিম আহমেদের দুই ছবি

পরবর্তী

ইউরোপ-আমেরিকায় জসিম আহমেদের দুই ছবি

সাউথ আফ্রিকা ক্রিকেটাররা মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ ভালোর আশায় একাদশে এক পরিবর্তন

সর্বশেষ

ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের টাটার এজিএম হলো না

আগস্ট ১৯, ২০২৬

সালিশে এক নারীকে প্রহার করলেন ইউপি চেয়ারম্যান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT