চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয় দিবসের রাতে চ্যানেল আইয়ে ‘ছাব্বিশ নম্বর বাড়ি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A
বিজয় দিবসের রাতে চ্যানেল আইয়ের অনুষ্ঠানে অংশগ্রহণকারী দুই ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

জুবায়ের ও রিনি সুখী দম্পত্তি। প্রবাসে থাকে। ওদের একটা গেস্ট হাউস আছে। ওরা যখন বিদেশ থাকে, তখন বারো ভূতের আড্ডা হয়। নেশাখোরের আখড়া চলে। এলাকার তরুণদের দখলে চলে যায়। অথচ এই গেস্ট হাউসের ঐতিহ্য আছে। এখানে থেকেই জুবায়েরের রোহান চাচা মুক্তিযুদ্ধে গিয়েছেন। এই খানে বসেই জুবায়েরের মা মুক্তিযুদ্ধের কাহিনী লিখেছেন। কিন্তু এর আমল দেয়নি জুবায়ের।

সে ঠিক করে, গেস্ট হাউসটি ভাঙচুর করবে। যেহেতু এখানে থাকবে না, স্ত্রীকে নিয়ে আবারও বাইরের দেশে চলে যাবে। তাই ঠিক করে জুবায়ের এটা ভেঙে বহুতল ভবন বানাবে। দোতলায় লাইব্রেরি করবে। যুদ্ধের নানা স্মৃতি থাকবে ওখানে। ডেভেলপমেন্টের জন্য ডাকা হয় আবদুল্লাহ সাহেবকে। গজ-ফিতা দিয়ে মাপজোক শুরু হলো। এলো প্রোমোটার।

উটকো দাবিদার এসেও হাজির হলো। সব সামাল দিয়ে জুবায়ের যখন পুরো প্রস্তুত, বাঁধ সেধে দাঁড়ালো রিনি। এই ঐতিহ্যভরা বাড়ি ভাঙতে দিতে চায় না ও। কিন্তু রিনির আপত্তি কি গুরুত্ব দেবে জুবায়ের? ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে।

Banglabid

শেষ পর্যন্ত সেই ঝামেলা কাটিয়ে কি নিজেদের সম্পর্ক অটুট রাখতে পারবে জুবায়ের-রিনি? নাকি ঘটবে অন্য কিছু? এমনই এক গল্পে নির্মিত হয়েছে এবারের বিজয় দিবসের বিশেষ নাটক ‘ছাব্বিশ নম্বর বাড়ি’। ফরিদুর রেজা সাগরের কাহিনী অবলম্বনে ‘বাড়ি’ সিরিজের নাটকটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।

নাটকে অভিনয় করেছেন তৌকীর আহমেদ (জুবায়ের), নাদিয়া (রিনি), আবদুল্লাহ রানা প্রমুখ। প্রচার হবে বিজয় দিবসের দিন রাত ৭টা ৫০ মিনিটে, চ্যানেল আইতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরুণ চৌধুরীআবদুল্লাহ রানাচ্যানেল আইতৌকীর আহমেদনাটকনাদিয়াফরিদুর রেজা সাগরবিজয় দিবসবিজয় মেলালিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছোটকাকু-পাঞ্জেরী-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২১ ঘোষণা

পরবর্তী

মেসি-এমবাপ্পে কে জিতবে কোন পুরস্কার?

পরবর্তী
মেসি ও এমবাপে ফুটবল খেলোয়াড়, বাংলাদেশি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি-এমবাপ্পে কে জিতবে কোন পুরস্কার?

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৭৬. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৭৬

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT