ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের অন্যতম পর্যটন কেন্দ্র পেহেলগামে জঙ্গি হামলায় পর্যটকসহ ২৬ জন নিহত হওয়ায় মঙ্গলবার রাত থেকে গোটা এলাকাজুড়ে চিরুনি অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনী। পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-তৈয়বার সংশ্লিষ্ট গোষ্ঠী ‘দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট’ এ হামলার দায় স্বীকার করেছে। কাশ্মির পৌঁছে প্রশাসন এবং পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেসময় ছিলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।







