সেরা পরিচালক হিসেবে ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রবীণ পরিচালক কুন্দন শাহ শনিবার ঘুমন্ত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
নাসিরুদ্দিন শাহ, ওম পুরি, নীনা গুপ্ত, সতীশ শাহ অভিনীত ১৯৮৩ সালের ‘জানে ভি দো ইয়ারা’ ছাড়াও তিনি শাহরুখ খান অভিনীত ‘কাভি হাঁ কাভি না’, ‘কেয়া ক্যাহনা’, ‘হাম তো মোহাব্বত কারেগা’র মতো আরও বেশকিছু চলচ্চিত্রের পরিচালক ছিলেন। এছাড়া তিনি চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজের লেখার কাজও করেছেন।
২০১৫ সালে ভারতের বিভিন্ন অস্থিতিশীলতার প্রতিবাদে জাতীয় পুরস্কার ফিরিয়ে দিয়ে আলোচনায় এসেছিলেন কুন্দন শাহ। ৭০ বছর বয়সী এই প্রবীণ পরিচালকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শাহরুখ খান, ফারহান আখতার, করণ জোহরসহ বলিউডের বিভিন্ন তারকারা।








