চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুয়েতে ভেজাল মদপানে ২৩ জনের মৃত্যু: ‘অপরাধী চক্রের হোতা’ এক বাংলাদেশি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৮ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কুয়েতের মানচিত্র, দেশটির ভূগোল ও সীমান্তের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতে ভেজাল মদ উৎপাদন ও বিক্রির অভিযোগে অন্তত ৬৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। সম্প্রতি এই ভেজাল মদ পান করে ২৩ জনের মৃত্যু হয়েছে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ‘অপরাধী চক্রের হোতা’ একজন বাংলাদেশি নাগরিক।

কুয়েতে অ্যালকোহল আমদানি, উৎপাদন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। তবে অবৈধভাবে কিছু অপরাধী চক্র এই অ্যালকোহল তৈরি করে। এসব মদে বিষাক্ত রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়, যা প্রায়ই মৃত্যুর কারণ হয়।

গতকাল শনিবার ১৬ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা ছয়টি অবৈধ মদের কারখানা জব্দ করেছে এবং আরও চারটি স্থাপনা সিলগালা করেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভেজাল মদ্যপানের কারণে মিথানল বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে ১৬০ জন। তাদের মধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই এশিয়ার নাগরিক। এর আগে এ ঘটনায় ১৩ জনের মৃত্যুর খবর এসেছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এই অপরাধী চক্রের মূল হোতা একজন বাংলাদেশি নাগরিক। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন নেপালি নাগরিক পুলিশকে জানিয়েছে কীভাবে মিথানল মিশিয়ে মদ তৈরি ও বিক্রি করা হতো। কর্তৃপক্ষ আবাসিক ও শিল্প এলাকাগুলোয় অভিযান চালিয়ে এই অবৈধ কারখানাগুলো খুঁজে বের করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপরাধী চক্রঅবৈধ মদের কারখানাভেজাল মদ্যপান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT