চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তরের পথে ২৩ কিলোমিটার তীব্র যানজট, যাত্রীদের ভোগান্তি

সোহেল তালুকদারসোহেল তালুকদার
১০:৪৯ পূর্বাহ্ন ০৫, জুন ২০২৫
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৩ কিলোমিটারজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন উত্তরবঙ্গগামী লাখো মানুষ। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের কষ্ট আরও বেশি। প্রচণ্ড গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।

আজ (৫ জুন) বৃহস্পতিবার রাত থেকে সেতুর টোল প্লাজা থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত থেমে থেমে চলছে যানবাহন। যানবাহনের অতিরিক্ত চাপ, যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক দুর্ঘটনা ও গাড়ি বিকল হয়ে পড়ার ফলে এই দীর্ঘ যানজটের সৃষ্টি হহয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী এক চালক জানান, ভোর রাতে নগরজালফৈ বাইপাস থেকে যানজট শুরু হয়েছে। এলেঙ্গা পর্যন্ত মাত্র ১৩ কিলোমিটার পথ পাড়ি দিতে আড়াই ঘণ্টারও বেশি সময় লেগেছে।

একজন নারী যাত্রী বলেন, শিশু সন্তান নিয়ে এই যানজটে ভোগান্তির কোনো শেষ নেই। গরমে বাচ্চার কষ্ট সহ্য হচ্ছে না। এর আগেও মাঝরাতে গাজীপুর ও চন্দ্রায় দীর্ঘক্ষণ যানজটে আটকে ছিলাম।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মো. শরিফ বলেন, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে মহাসড়কে কাজ করছে। আশা করছি দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।

উল্লেখ্য, ঈদকে সামনে রেখে রাজধানী থেকে বিপুলসংখ্যক মানুষ উত্তরবঙ্গমুখী হওয়ায় মহাসড়কে চাপ বেড়েছে কয়েকগুণ। ফলে যেকোনো সময় পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তীব্র যানজটযমুনা সেতু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবলিক পরীক্ষায় ‘নীরব বহিষ্কার’ প্রথা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আংশিকভাবে আকাশসীমা খুলেছে ইরান

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সংকটের সময়ে নীরব দর্শক হয়ে থাকার সুযোগ নেই: জামায়াত আমির

এপ্রিল ১৮, ২০২৬

বাংলাদেশের গর্ব বিজ্ঞানী ড. সাইদুর রহমানের বিশ্বজয়

এপ্রিল ১৮, ২০২৬

জনগণের অধিকার আদায়ে রাজপথে থাকবে জামায়াতে ইসলামী: জামায়াত আমির

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT