চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে আবারও পাহাড় ধসের শঙ্কায় লোকজনকে সরিয়ে নিচ্ছে প্রশাসন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ন ২১, জুলাই ২০১৭
চট্টগ্রাম, পরিবেশ
A A
চট্রগ্রাম পাহাড় ধস

মৌসুমী বায়ুর প্রভাবে পরবর্তী ২৪ ঘণ্টার ভারী বৃষ্টিতে আবারো চট্টগ্রাম বিভাগে পাহাড় ধসের আশঙ্কা কথা জানিয়েছে আবহাওয়া অফিস।পাহাড় ধসের আশঙ্কার কথা জানিয়ে ঝুঁকিপূর্ণ বসতবাড়িগুলো থেকে বসবাসকারী লোকজনকে সরিয়ে নিচ্ছে প্রশাসনের কর্মকর্তারা।

এলাকা পরিদর্শনে এসে চট্রগ্রামের জেলা প্রশাসক জিল্ললুর রহমান চৌধুরী এসব কথা জানান।

এরআগে বৃহস্পতিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগে পাহাড় ধসের আশঙ্কা জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা জারি করেছিল। এরপরে শুক্রবার ভোররাত চারটার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে একই পরিবারে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়ার ঘটনা ঘটে। অাহত হয়েছে আরও চারজন।

পাহাড় ধসে নিহতরা হলেন, রাবেয়া (২৬), তার মেয়ে সামিয়া (৭) ও লামিয়া (২), বিবি ফাতেমা (৩৫) এবং মো. ইউনুস।

এ বছর বান্দরবান খাগড়াছড়ি ও কক্সবাজারের পাহাড়ি অঞ্চলে পাহাড় ধসে ১৫৩ জনের মৃত্যু হয়।তবে অবিরাম বর্ষণে এ বছর পাহাড় ধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাঙামাটি।
রাঙামাটিতে ১০৫ জন, চট্টগ্রামে ৩৬ জন, খাগড়াছড়িতে ১ জন, বান্দরবানে ৮ জন ও কক্সবাজারে ২ জন পাহাড় ধসে নিহত হয়।এর মধ্যে কর্মকর্তাসহ ৪ সেনা সদস্যও রয়েছেন। সেনা সদস্যরা উদ্ধার কাজ করতে গিয়ে নিহত হন।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নে পাহাড়ি এলাকায় গত বিশ বছর ধরে প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর ছত্রছায়ায় পাহাড় কেটে বসতি নির্মাণ করা হচ্ছে। এই এলাকাটি নিম্ন আয়ের লোকদের বসতি করে স্থানীয় নেতারা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে। পাহাড় কেটে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে এই এলাকায় এইসব বসত নির্মাণ করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: আবহাওয়া অফিসপাহাড় ধসভারী বৃষ্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT