চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেনিয়ার বনে ২১ মরদেহ উদ্ধার, অভিযোগের তীর বিতর্কিত ধর্মগুরুর দিকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ন ২৩, এপ্রিল ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

কেনিয়ার পুলিশ উপকূলীয় শহর মালিন্দির কাছে ২১টি মরদেহ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে শিশুরাও রয়েছে, তারা আরও মৃতদেহ খুঁজে পাওয়ার শঙ্কা করছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

কবরগুলো শাকাহোলা বনে, যেখানে গত সপ্তাহে গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চের ১৫ জন সদস্যকে উদ্ধার করা হয়েছিল।

ধর্মপ্রচারক পল ম্যাকেঞ্জি এনথেঙ্গ পুলিশি হেফাজতে রয়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচারকারী কেবিসি তাকে “কাল্ট লিডার” হিসাবে বর্ণনা করেছে এবং এখন পর্যন্ত ৫৮টি কবর শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে। তদন্তে দেখা গেছে, একজন ধর্ম প্রচারক ল ম্যাকেঞ্জি এনথেঙ্গ অনুগামীদের অনাহারে মৃত্যুর কথা বলেছিলেন।

পল ম্যাকেঞ্জি তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ২০১৯ সালে তার গির্জা বন্ধ করে দিয়েছেন। তিনি অনুগামীদের যীশুর সাথে দেখা করার জন্য নিজেদের ক্ষুধার্ত থাকতে বলেছিলেন বলে অভিযোগ উঠেছে।

কেনিয়ার দৈনিক দ্য স্ট্যান্ডার্ড বলেছে, রোগ বিশেষজ্ঞরা ডিএনএ নমুনা নেবেন এবং ভুক্তভোগীরা অনাহারে মারা গেছেন কিনা তা নির্ধারণ করতে পরীক্ষা করবেন।

Reneta

১৫ এপ্রিল পুলিশ চার জনের মৃতদেহ আবিষ্কার করার পর, সন্দেহে তারা অনাহারে মারা গেছে অভিযোগ তুলে পল ম্যাকেঞ্জিকে গ্রেপ্তার করে।

মালিন্দি সোশ্যাল জাস্টিস সেন্টারের ভিক্টর কাউডো সিটিজেন টিভিকে বলেন, “যখন আমরা এই বনে গিয়েছি এবং এমন একটি এলাকায় পৌঁছাই যেখানে আমরা একটি বড় এবং লম্বা ক্রস দেখতে পাই। তখন আমরা বুঝি যে সেখানে পাঁচ জনের বেশি লোককে কবর দেয়া হয়েছে।”

দ্য স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, প্রচারক পল ম্যাকেঞ্জি তিনটি গ্রাম নাজারেথ, বেথলেহেম এবং জুডিয়ার অনুগামীদের উপবাস করার আগে পুকুরে বাপ্তিস্ম দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।

কেনিয়া একটি ধর্মীয় দেশ এবং এর আগেও এখানে লোকেদের ধর্মের নামে বিপজ্জনক, অনিয়ন্ত্রিত গীর্জা বা ধর্মে প্রলুব্ধ করার ঘটনা ঘটেছে।

ট্যাগ: কেনিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি ২, ২০২৬

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি ২, ২০২৬

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি ১, ২০২৬

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT