বিদেশে টাকা পাচার বিএনপি’র সৃষ্টি উল্লেখ করে এর সঙ্গে আওয়ামী লীগের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গুলশানের হলি আর্টিসানে হামলার ঘটনার পর জঙ্গি দমনে বাংলাদেশের ভাবমুর্তি উজ্জল হয়েছে বলেও দাবি করেন তিনি।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে সুইস ব্যাংকে টাকার রাখার পরিমাণ কমলেও বেড়েছে বাংলাদেশ থেকে জমা হওয়া হওয়া টাকার পরিমাণ। গত এক বছরের ব্যবধানে এক হাজার কোটি টাকার বেশি জমা হয়েছে সুইজারল্যান্ডের এই ব্যাংকে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কাছে এ নিয়ে জানতে চাইলে উদ্বেগ জানান তিনিও। পাশাপাশি এও ষ্পষ্ট করেন, এখানে দলীয় কেউ নেই।
আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে দলের সাধারণ সম্পাদক জানান, বাজেট আর ঈদে দুর্ভোগ হবে এই ইস্যুতে আন্দোলন করতে চেয়েছিলো বিএনপি যা মাঠে মারা গেছে।
হলি আর্টিজান হামলার এক বছরের মাথায় জঙ্গিদমনে আইনশৃংখলা বাহিনীর প্রশংসা করলেও সার্বিক পরিস্থিতিতে খুশি হতে পারেননি ষ্পষ্টভাষি হিসেবে পরিচিত ওবায়দুল কাদের। তিনি মনে করছেন জনগণের সম্পৃক্ততা এখানে সবচেয়ে জরুরি।








