চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ সূচি ঘোষণার পর টিকিটের দাম বেড়েছে ৫০০ গুণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপ ২০২৬ এর টিকিটের জন্য কুপন ও বিশ্বকাপ ট্রফি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্র্রকাশের পর টিকিটের দাম বেড়ে আকাশ ছুঁয়েছে। পর্তুগাল, আর্জেন্টিনা ও ব্রাজিলের গ্রুপপর্বের ম্যাচের টিকিট কিনতে রিসেল ওয়েবসাইটগুলোতে সমর্থকদের গুণতে হচ্ছে তিনশ থেকে পাঁচশ শতাংশ পর্যন্ত বাড়তি দাম।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে খবর, ২১০ দেশের প্রায় ১৫ লাখ সমর্থক যুক্তরাষ্ট্র, মেসিকো ও কানাডায় হতে চলা বিশ্বকাপের টিকিটের জন্য আবেদন করেছেন। সূচি ঘোষণার পর আবারও আলোচনায় এসেছে টিকিটের আকাশচুম্বী মূল্য, বিশেষ করে জনপ্রিয় তিন দলের ম্যাচের টিকিট ঘিরে।

ফিফার ওয়েবসাইটে প্রথম দুধাপে যারা সরাসরি টিকিট কিনতে ব্যর্থ হয়েছেন, তারা রিসেল সাইটগুলো থেকে টিকিট কেনার চেষ্টা জারি রেখেছেন।  যার প্রভাব পড়েছে ম্যাচ ভেদে টিকিটের দামে, বেড়েছে পাঁচশ শতাংশেরও বেশি। তালিকায় যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠিত ৯১ ম্যাচের মধ্যে ৭৮টিই রয়েছে।

সমর্থকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে পর্তুগাল, ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচগুলো। রিসেল মার্কেটে গ্রুপপর্বের সবচেয়ে দামি টিকিট মিয়ামিতে হতে চলা পর্তুগাল-কলম্বিয়া ম্যাচ। ম্যাচের টিকিট কিনতে গুণতে হচ্ছে ২ হাজার ১৮৯ ডলার, যা মূল দামের চেয়ে ৫১৪ শতাংশ বেশি। তালিকার পরের অবস্থানে রয়েছে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ। শীর্ষ পাঁচে রয়েছে আর্জেন্টিনার দুটি ম্যাচও।

নকআউট পর্বের টিকিটের দামও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। পছন্দের দলকে গ্রুপ চ্যাম্পিয়ন ধরে ৩ জুলাইয়ের আর্জেন্টিনা ম্যাচের টিকিটের দাম পৌঁছেছে ৫০০ থেকে ১৫০০ ডলারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ বিশ্বকাপআর্জেন্টিনাকানাডাপর্তুগালবিশ্বকাপ টিকিটব্রাজিলমেক্সিকোযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬

মঞ্চে ডেকে ড. ইউনূসকে পাশে বসালেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT