চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান ম্যাচ বয়কট করলেও যে কারণে শ্রীলঙ্কায় যেতে হবে ভারতকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩০ পূর্বাহ্ন ০২, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করছে পাকিস্তান। গ্রুপপর্বের সব ম্যাচ ভারত ঘরের মাঠে খেললেও পাকিস্তানের সঙ্গে হওয়ার কথা শ্রীলঙ্কার কলম্বোতে। স্বাভাবিকভাবে মনে হতে পারে, যেহেতু পাকিস্তান ম্যাচ বর্জন করছে সেহেতু টিম ইন্ডিয়াকে কলম্বোতে না গেলেও চলবে। আইসিসির নিয়ম বলছে, ভারতকে থাকতে হবে ভেন্যুতে।

পাকিস্তানের ম্যাচ বয়কটের পর ভারতের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন মন্তব্য করা হয়নি। বোর্ডের এক কর্মকর্তার বরাতে খবর, তারা নিয়ম মেনেই সবকিছু এগিয়ে নেবেন।

আইসিসির নিয়ম অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি নির্ধারিত ম্যাচ না হলেও শ্রীলঙ্কায় যেতে হবে ভারতকে। ম্যাচের ভেন্যু আর প্রেমাদাসা স্টেডিয়ামেও নামতে হবে তাদের। অনুশীলন কর্মসূচি চালিয়ে যেতে হবে। থাকতে হবে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে। ম্যাচের দিন নির্ধারিত সময়ে স্টেডিয়ামে রিপোর্ট করতে হবে। শেষপর্যন্ত যদি পাকিস্তান দল মাঠে না নামে ম্যাচ রেফারির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে বিশ্বচ্যাম্পিয়নদের।

যদি শেষপর্যন্ত পাকিস্তান ম্যাচটি বয়কট করে তবে পূর্ণ পয়েন্ট পাবে ভারত। সাথে প্রশ্ন উঠেছে, পরের রাউন্ড অর্থাৎ সেমিফাইনাল বা ফাইনালে যদি ভারতের সঙ্গে ম্যাচ পড়ে, সেটিও বয়কট করবে পাকিস্তান?

২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়ার প্রতিক্রিয়ায় টুর্নামেন্ট বয়কটের হুমকি দিয়েছিল পাকিস্তান। বিশ্বকাপ ইস্যুতে রোববার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসেছিলেন পিসিবি প্রধান মহসিন নাকভি। বৈঠকে সিদ্ধান্তে উপনীত হন যে, পুরো টুর্নামেন্ট না হলেও বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবেন তারা।

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপআইসিসিপাকিস্তানপিসিবিভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

ফারুকীর জন্য স্বাধীনতা পদক চাইলেন প্রেস সচিব

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

যমুনা সার কারখানায় আবারও ইউরিয়া উৎপাদন শুরু

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তঃধর্মীয় দম্পতির হত্যাকাণ্ডে স্তব্ধ ভারতের একটি গ্রাম

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি:  প্রতিনিধি

দিনভর বিক্ষোভের পর জবি শিক্ষার্থীরা উদ্বোধন করল মন্দির

ফেব্রুয়ারি ৪, ২০২৬

যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে কী হতে পারে? সম্ভাব্য ৭ পরিস্থিতি

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT