চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজ ইস্যুতে চুপ থাকার কারণ জানাল কোয়াব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএল নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকতা নাইট রাইডার্স। তবে বিসিসিআইয়ের চাপে টাইগার পেসারকে বাদ দিতে বাধ্য হয়েছে ফ্র‌্যাঞ্চাইজিটি। বিষয়টি নিয়ে সরব ক্রিকেটাঙ্গনসহ পুরো দেশ। এমনকি ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বলেও আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিবি। এমন ইস্যুতে নিরব ছিল দেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সংগঠনটি এবার এবার ব্যাখ্যা দিল তাদের চুপ থাকার কারণ।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়েছেন, কোয়াবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া না হলেও তারকা পেসারের পাশে ছিল কোয়াব।

মিঠুন জানান, ইস্যুটি নিয়ে মোস্তাফিজের সঙ্গে আলোচনা করেছিল কোয়াব। পাশাপাশি ক্রিকেটারদের স্বার্থ সংশ্লিষ্ট বৈশ্বিক সংগঠন ক্রিকেটার্স ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) সঙ্গেও বৈঠক করেছে কোয়াব।

ডব্লিউসিএ আশ্বাস দিয়েছিল মোস্তাফিজকে এ ব্যাপারে যথাসম্ভব সাহায্য করতে। তবে মোস্তাফিজ আপাতত আইনি প্রক্রিয়ায় যেতে চাচ্ছেন না। মিঠুন জানিয়েছেন, মোস্তাফিজ নাকি বলেছেন, ‘আপাতত আমার দরকার নেই, পরে প্রয়োজন হলে জানাব।’

সংবাদ সম্মেলনে মিঠুনের সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, দলটির আরেক ব্যাটার পারভেজ হোসেন ইমন। ঢাকা ক্যাপিটালসের সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী, সাইফউদ্দিন আহমেদ, ইরফান শুক্কুর। এছাড়াও সিনিয়র ক্রিকেটারদের মধ্যে তাইজুল ইসলাম এবং মুমিনুল হকও ছিলেন সেখানে।

মোস্তাফিজ ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে কোয়াবের সভাপতি মিঠুন খেলার মধ্যে রাজনীতিকে না ঢোকানোর অনুরোধ করেছেন। বলেছেন, ‘আল্লাহর ওয়াস্তে ক্রিকেটটাকে ক্রিকেটের মধ্যে থাকতে দেন, এর সঙ্গে রাজনীতি মেশাবেন না। একই অনুরোধ করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও।

Reneta

সংবাদ সম্মেলনে তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বিব্রতকর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে কোয়াব। সংগঠনটির দাবি, খেলোয়াড়দের যেমন কথাবার্তা বলার ক্ষেত্রে নিয়মকানুন মানতে জয় সেরকম কোড অব কন্ডাক্ট বোর্ড পরিচালকদের ক্ষেত্রেও থাকা উচিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপঢাকা ক্যাপিটালসবিপিএল ২০২৫মোস্তাফিজমোহাম্মদ মিঠুনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT