চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে যেতে পারল না দুবারের চ্যাম্পিয়ন উইন্ডিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ণ ০১, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার ব্যাটিং করছে, উইকেটের সামনে বলটি পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটে একটা সময় একক আধিপত্য দেখিয়ে ওয়ানডেতে দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সমন্বয়ে গঠিত দলটি যেন সোনালী যুগ ফেলে এসেছে। ধারাবাহিকতার অভাব এবার তাদের বিশ্বকাপ বাছাইপর্ব থেকেই বিদায়ের তিক্ত স্বাদ দিল। আগামী অক্টোবরে হতে চলা ওয়ানডে বিশ্বকাপে ক্যারিবীয়দের দেখা যাবে না।

ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে সুপার সিক্স পর্বের ম্যাচে আজ স্কটল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের পরাজয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের সুযোগ শেষ হয়ে গেছে শাই হোপের দলের। টসে হেরে ব্যাটিংয়ে নামা ক্যারিবীয়রা ৪৩.৫ ওভারে ১৮১ রানে অলআউট হয়। জবাবে স্কটল্যান্ড ৩৯ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে সেরা একটি জয় তুলে নেয়।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, শুধুমাত্র সুপার সিক্সে যাওয়া দলগুলোর বিপক্ষে গ্রুপপর্বে পাওয়া পয়েন্টগুলো সুপার-পর্বে গণনায় ধরা হচ্ছে। গ্রুপ ‘এ’তে থাকা ওয়েস্ট ইন্ডিজ তাদের সঙ্গে সুপার সিক্সে ওঠা জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের কাছে হেরে গিয়েছিল। ফলে তাদের পকেটে ছিল না কোনো পয়েন্ট। সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে স্কটিশদের কাছে পরাজিত হওয়ায় দুই ম্যাচ হাতে থাকতেই উইন্ডিজের কফিনে শেষ পেরেকটি ঠুকে গেল।

শ্রীলঙ্কা সুপার সিক্স টেবিলের শীর্ষে, তাদের পয়েন্ট ৬। জিম্বাবুয়ে সমান ৬ পয়েন্ট পেলেও রানরেটে পিছিয়ে দুইয়ে আছে। ‘বি’ গ্রুপের ম্যাচে ওমানকে হারানোয় ২ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে ওঠে স্কটল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ে ৪ পয়েন্ট নিয়ে এখন তারা টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। চার নম্বরে আছে ২ পয়েন্ট পাওয়া নেদারল্যান্ডস। পয়েন্ট না পেলেও রানরেটের বিচারে বাদ পড়া দুই দল উইন্ডিজ পঞ্চম এবং ওমান ষষ্ঠ স্থানে আছে।

শনিবার হারারেতে ইনিংসের শুরুতেই উইন্ডিজ ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ৩০ রান জমা করতে হারিয়ে বসে ৪ উইকেট। কোনো রান না করেই ব্রেন্ডন ম্যাকমুলেনের বলে সাজঘরে ফেরেন ওপেনার জনসন চার্লস। তিনে নামা শামারাহ ব্রুকসও রানের খাতা না খুলে ম্যাকমুলেনের শিকার হন।

ম্যাকমুলেনের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন ২২ বলে ৫ চারে ২২ রান করা ওপেনার ব্রেন্ডন কিং। মাত্র ৫ রান করে ক্রিস সোলের বলে বোল্ড হন কাইল মেয়ার্স।

পঞ্চম উইকেটে শাই হোপ এবং নিকোলাস পুরান ৩০ রানের জুটি গড়ার পর আবারও ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। সাফিয়ান শরীফের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ১৩ রান করা হোপ।

৪৩ বলে ২ চারে ২১ রান করে মার্ক ওয়াটের বলে ক্রিস্টোফার ম্যাকব্রাইডের তালুবন্দি হয়ে ফেরেন পুরান। বোর্ডে ৮১ রান জমা করতেই ৬ উইকেট খুঁইয়ে দিশেহারা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

সপ্তম উইকেটে রোমারিও শেফার্ডকে নিয়ে ৭৭ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দিয়েছিলেন জেসন হোল্ডার। ৪৩ বলে ৫ চারে ৩৬ রান করা শেফার্ডের বিদায়ে জুটি ভাঙার পর আবারও নামে ধস। আর মাত্র ২৩ রান যোগ করতেই শেষ ৪ উইকেট হারিয়ে বসে উইন্ডিজ। ১৮১ রানে তাদের ইনিংস থামে।

স্কটিশদের পক্ষে ম্যাকমুলেন ৩২ রান খরচায় নেন ৩ উইকেট। দুটি করে উইকেট দখল করেন সোল, ওয়াট ও ক্রিস গ্রিভস।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বোর্ডে রান যোগ করার আগেই উইকেট হারায় স্কটল্যান্ড। হোল্ডারের করা ইনিংসের প্রথম বলে মিডউইকেটে ক্যাচ দেন ক্রিস্টোফার ম্যাকব্রাইড।

উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু ক্রস ও বল হাতে ঝলসে ওঠার পর তিনে ব্যাট করতে নামা ম্যাকমুলেনের দ্বিতীয় উইকেটে ১২৫ রানের জুটিতে দলকে জয়ের কক্ষপথে রাখেন। ম্যাকমুলেন ১০৬ বলে ৮ চার ও এক ছক্কায় ৬৯ রান করে আলঝারি জোসেফের হাতে ধরা পড়েন।

জর্জ মুন্সে ১৮ রান করে আকিল হোসেনের বলে চার্লসের হাতে ধরা পড়লেও স্কটল্যান্ডের স্মরণীয় জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন স্কট। তিনি ১০৭ বলে ৭ চারে ৭৪ রানে অপরাজিত থাকেন। সঙ্গে ক্রিজে ছিলেন ১৪ বলে ২ চারে ১৩ রান করা অধিনায়ক রিচি বেরিংটন।

উইন্ডিজের পক্ষে একটি করে উইকেট পান শেফার্ড, হোল্ডার ও আকিল।

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টসস্কটল্যান্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হলি আর্টিজানে নিহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ

পরবর্তী

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু

পরবর্তী
ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু

বিএনপি নেতা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের পরিকল্পনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক দফা আন্দোলন শুরু করবে বিএনপি

সর্বশেষ

ভক্ত নয়, খেলোয়াড় হয়ে বাচ্চারা আর্জেন্টিনা-ব্রাজিলের বিপক্ষে খেলুক: বাংলাদেশ কোচ

আগস্ট ২৬, ২০২৬

শিগগিরই শুরু হবে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

আগস্ট ২৬, ২০২৬

নিষেধাজ্ঞার পরও অস্ট্রেলিয়ায় বাড়ছে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ার ব্যবহার

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দ্বৈত নাগরিকত্ব কোনো বৈষম্যের কারণ হতে পারে না: ফাহাম

আগস্ট ২৬, ২০২৬

কলকাতা বইমেলায় বড় পরিবর্তন, গিল্ডের সভাপতি-সম্পাদক বাদ

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT