চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোস্টারিকাকে নিয়ে ছিনিমিনি খেললো স্পেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ২১, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড যৌথ আয়োজিত মেয়েদের বিশ্বকাপে প্রথম একপেশে ম্যাচ দেখলে বিশ্ব। গ্রুপ ‘সি’র প্রথম ম্যাচে নেমে কোস্টারিকাকে নিয়ে ছিনিমিনি খেলেছে স্পেন। আধিপত্য বিস্তার করে ৩-০ ব্যবধানে জিতেছে স্পেনিয়ার্ড বাহিনী।

এর আগে বিশ্বকাপে দুই দেখায় দুদল একটি করে ম্যাচ জিতেছিল। সেই পরিসংখ্যানের ধারেকাছেও পারফরম্যান্স করতে পারেনি মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা। ম্যাচের পুরোটা সময় গেছে প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করতে।

ম্যাচের ২১ মিনিটে স্পেনের গোলমুখে আক্রমণ, বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে বসেন ভ্যালেরিয়া ডেল ক্যাম্পো। দুই মিনিট পর আবারও গোলের দেখা পায় স্পেন। মিডফিল্ডার আইতানা বোনমাতি করেন গোল।

দ্রুত দুটি গোলের পর ২৭ মিনিটে আরও একটি গোলের দেখা পায় স্পেন, গোল করেন এস্থার গঞ্জালেস। ৩৪ মিনিটে একটি পেনাল্টির দেখা পায় স্পেন। সেটি ঠেকিয়ে দেন স্পেনের গোলরক্ষক জেনিফার হারমোসো। প্রথমার্ধে ৮০ শতাংশের বেশি বল ছিল স্পেনের পায়ে।

পুরো ম্যাচে স্পেনের গোলপোস্টের দিকে মাত্র একটি শট নিতে পেরেছে কোস্টারিকা। অন্যদিকে স্পেনিয়ার্ড মেয়েরা গোলপোস্টের দিকে সবমিলিয়ে ৪৬টি শট নিয়েছে, যার মধ্যে ১২টি অনটার্গেট শট ছিল।

কর্নারেও আধিপত্য ছিল স্পেনের। তাদের ২২টি কর্নারের বিপরীতে মাত্র একটি কর্নার পেয়েছে কোস্টারিকা এবং গোলরক্ষক ড্যানিয়েলা সোলেরাকে একরকম অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে।

Reneta

স্পেনের করা মোট ১০টি শট ঠেকিয়ে দিয়েছেন কোস্টারিকান গোলরক্ষক। বল দখলেও স্পেনের ধারেকাছে ছিল না কোস্টারিকা, ৮০ শতাংশ স্পেনের দখলে ছিল। শেষপর্যন্ত ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াকোস্টারিকানিউজিল্যান্ডবনমাতিলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT