চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ বছরে বিশ্বব্যাপী সর্বোচ্চ মৃত্যুদণ্ড ২০২২ সালে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ১৬, মে ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

২০২২ সালে বিশ্বব্যাপী মৃত্যুদণ্ডের সংখ্যা বিগত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি রাষ্ট্রে মৃত্যুদণ্ড বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বিবিসি জানিয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বার্ষিক পর্যালোচনা অনুসারে, ২০২২ সালে ২০টি দেশে মোট ৮৮৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে। যা ২০২১ সালের তুলনায় ৫৩% বেশি। এর মধ্যে ইরান, সৌদি আরব এবং মিশর একাই ৯০% মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তবে এই পরিসংখ্যান থেকে চীনকে বাদ দেয়া হয়েছে কারণ প্রতি বছর দেশটিতে হাজার হাজার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে ধারণা করা হচ্ছে।

Banglabid

অ্যামনেস্টির প্রতিবেদন অনুসারে, গত বছর বিশ্বব্যাপী মৃত্যুদণ্ডের বৃদ্ধির জন্য প্রধানত ইরান এবং সৌদি আরব দায়ী। গত বছর ইরান মোট ৫৭৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। তার আগের বছর অর্থাৎ ২০২১ সালে এর সংখ্যা ছিল ৩১৪ জন। সৌদি আরবে মৃত্যুদণ্ডের সংখ্যা ২০২১ সালে ছিল ৬৫টি। তিনগুণ বেড়ে ২০২২ সালে এর সংখ্যা ১৯৬ এ গিয়ে ঠেকেছে।

মিশরে ঘটেছে বিপরীত ঘটনা গত বছর দেশটিতে ২৪ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, ২০২১ সালে যার সংখ্যা ছিল ৮৩। অর্থাৎ গত বছর দেশটিতে মৃত্যুদণ্ডের হার ৭১% হ্রাস পেয়েছে। এছাড়াও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল  ইরাকে ১১টি, কুয়েতে ৭টি, প্যালেস্টাইন অঞ্চলে ৫টি, ইয়েমেনে সংঘটিত হওয়া ৪টি মৃত্যুদণ্ডের কথাও জানিয়েছে।

গ্রুপটির সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড, মধ্যপ্রাচ্যের রাজ্যগুলোকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার এবং মানুষের জীবনের প্রতি নির্মম অবহেলা প্রদর্শন করার জন্য অভিযুক্ত করেছেন। তিনি বলেন, “জাতিসংঘের এই নির্মম মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী দেশগুলোর ওপর চাপ বাড়িয়ে আন্তর্জাতিক সুরক্ষা নিশ্চিত করার সময় এসেছে।”

Reneta

বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ১৮ জনের এবং সিঙ্গাপুরে ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সিঙ্গাপুরে কোভিড মহামারী চলাকালীন দুই বছরের বিরতির পর ২০২২ সাল থেকে ড্রাগ অপরাধের জন্য মৃত্যুদণ্ডের শাস্তি চালু করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘমৃত্যুদণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

মাতারবাড়ির গভীর সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নাটোরে প্রয়াত সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চুল বিক্রি করে ঘরভাড়া দেওয়া সেই রেহানার পাশে প্রতিমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক  

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT