চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাসপোর্ট করতে গিয়ে চাঁদপুরে ২ রোহিঙ্গা নারী আটক

মোরশেদ আলমমোরশেদ আলম
১২:১৯ অপরাহ্ন ০৫, নভেম্বর ২০২৫
- সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করতে গিয়ে ধরা পড়েছেন ২ রোহিঙ্গা নারী। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তারা নথিপত্র ও তথ্যাদি যাচাই করার সময় তাদের কথাবার্তা ও নথিপত্রে অসামঞ্জস্যতা দেখে সন্দেহ করেন। ফলে নিবিড় জিজ্ঞাসাবাদের পর তারা নিজেদের মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক (রোহিঙ্গা) বলে স্বীকার করেন।

তারা জানান, দালালদের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে জাল কাগজপত্র তৈরি করে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টা করছিলেন তারা।

পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, আটককৃত দুই নারী সৌদি আরব যাওয়ার জন্য পাসপোর্টের আবেদন করেছিলেন।

আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জানান, অনুপ্রবেশকারী রোহিঙ্গারা যাতে কোনোভাবেই বাংলাদেশি পাসপোর্ট গ্রহণ করতে না পারে, সেজন্য তারা সর্বদা কঠোর নজরদারি রাখছেন।

তিনি আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে সৌদি আরবে যাওয়ার জন্য তারা এই অপচেষ্টা করেছিলেন।”

Reneta

আটককৃত দুই রোহিঙ্গা নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশি পাসপোর্টরোহিঙ্গা নারী আটক
শেয়ারTweetPin

সর্বশেষ

একজনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নিহত ২

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

৩৬ বছর পর পূর্ণ মন্ত্রী পাওয়ায় ফেনীতে নেতা-কর্মীদের উচ্ছ্বাস, মিষ্টি বিতরণ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সামাজিক মাধ্যমে ‘হানিট্র্যাপ’: গ্রেপ্তার ১২

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ের পর নতুন মন্ত্রিসভার শপথ সম্পন্ন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT