চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বংশালের দুই সড়কে প্রায় ৬ বছর ধরে স্থায়ী জলাবদ্ধতা!

শাকের আদনানশাকের আদনান
৩:১৯ অপরাহ্ন ২৬, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, জনপদ, ঢাকা
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকার দুটি সড়কে প্রায় ছয় বছর ধরে স্থায়ী জলাবদ্ধতায় ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। স্যুয়ারেজ লাইনের উপচে পড়া পানিতে প্রতিদিনের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সরেজমিনে এ তথ্য জানা গেছে।

জলাবদ্ধতায় দুর্ভোগে পড়া সড়ক দুটি হলো মাজেদ সরদার রোড এবং পাশের আগাসাদেক রোডের ধানমন্ডি গলি। সরেজমিনে দেখা যায়, প্রতিদিন দুপুর ১২টার দিকে স্যুয়ারেজ লাইনের পানি উপচে রাস্তায় উঠে আসে। সময়ের সঙ্গে সঙ্গে সেই পানি হাটুসমান হয়ে যায়।

এলাকাবাসী শাকিল হোসেন, আহসান উদ্দিন, মোহাম্মদ সুমন ও নুর হোসেন নুরু জানান, পানি জমে যাওয়ায় বাজার করা, কর্মস্থলে যাওয়া কিংবা শিশুদের স্কুলে পাঠানো—সবকিছুই কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিশেষ করে শুক্রবার জুমার নামাজে মসজিদে যেতে চরম ভোগান্তিতে পড়তে হয়। ময়লা ও দুর্গন্ধযুক্ত পানির মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার পর অনেক সময় মসজিদে গিয়ে আবার অজু করতে হয়।

বাসিন্দারা জানান, দুপুরে জমা পানি নামতে অনেক সময় মধ্যরাত হয়ে যায়। এতে দিনভর অচলাবস্থা বিরাজ করে এলাকায়। সমস্যার সমাধানে সিটি কর্পোরেশন ও ওয়াসাকে একাধিকবার লিখিত ও মৌখিক অভিযোগ দেওয়া হলেও কার্যকর উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ করেন তারা।

আগাসাদেক রোড এলাকায় গিয়ে দেখা যায়, সিটি কর্পোরেশনের কর্মীরা একটি ড্রেন থেকে বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা অপসারণ করছেন। তবে এলাকাবাসীর দাবি, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সংস্কার ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়।

Reneta

হাটাচলার সুবিধার্থে স্থানীয় উদ্যোগে মাঝেমধ্যে রাস্তার দুপাশে বালুর বস্তা ফেলা হচ্ছে। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় অতিষ্ঠ হয়ে অনেক ভাড়াটিয়া ইতোমধ্যে বাসা ছেড়ে অন্যত্র চলে গেছেন। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদাররা সড়কের কাজ সম্পূর্ণ শেষ না করায় গত দেড় বছরে দুর্ভোগ আরও বেড়েছে।

রমজান মাসে ভোগান্তি আরও তীব্র আকার ধারণ করে বলে জানান তারা। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

Jui  Banner Campaign
ট্যাগ: আগাসাদেক রোডদুর্ভোগে বাসিন্দামাজেদ সরদার রোডসড়কে জলাবদ্ধতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বংশালের দুই সড়কে প্রায় ৬ বছর ধরে স্থায়ী জলাবদ্ধতা!

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি করে গেজেট প্রকাশ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT