চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্র অধিকার পরিষদের ২ নেতাকে মারধর

আসাদুজ্জামান বাবুলআসাদুজ্জামান বাবুল
১২:২৪ অপরাহ্ন ১৯, এপ্রিল ২০২৫
- সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মো. জসিমউদ্দীন ও সংগঠনের সদস্য সচিব সাইদুর রহমানসহ দুই নেতাকে বেধড়ক পিটিয়েছে বেশ কয়েকজন যুবক।

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে শহরের গণপূর্ত অফিসের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত দুই নেতাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

আহতরা জানান, শুক্রবার বিকেলে তারা তিনজন শহরের কাচ্চি ডাইনে খাবারের উদ্দেশে ক্যাম্পাস থেকে বের হন। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কৃষিবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মো. জসিমউদ্দীন, একই বিভাগের শিক্ষার্থী ও সংগঠনের সদস্য সচিব সাইদুর রহমান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সংগঠনের যুগ্ম আহ্বায়ক জুবায়ের হোসেন গণপূর্ত অফিসের সামনে পৌঁছালে কিছু বুঝে ওঠার আগেই বেশ কয়েকজন যুবক তাদের ঘিরে ফেলে।

তাদের অভিযোগ ওই যুবকরা বলেন, তোরা সরকারি-বেসরকারি নানা অফিস ছাড়াও বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে বেড়াচ্ছিস, দাঁড়া তোদের চাঁদাবাজি ছাড়াচ্ছি।

আহতরা জানান, এই কথা বলেই তারা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মো. জসিমউদ্দীন ও সদস্য সচিব সাইদুর রহমানকে বেধড়ক কিল-ঘুষি-লাথি মারতে থাকে। এক পর্যায়ে তারা দুজন প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের সঙ্গে থাকা অক্ষত অপর শিক্ষার্থী তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

‘কে এবং কেন মারপিট করেছে?’—এমন এক প্রশ্নের উত্তরে তারা জানান, ‘ঠিক জানি না এবং কাউকে চিনিও না। তবে আমাদের বিশ্বাস, সিসিটিভির ফুটেজ দেখলে পুলিশ প্রশাসন হামলাকারীদের শনাক্ত করতে পারবে।’

Reneta

এই বিষয়ে সদর থানার ওসি মো. সাজেদুর রহমান নিশ্চিত করে জানান, শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মো. জসিম উদ্দীন ও সদস্য সচিব মো. সাইদুর রহমানকে শহরের গণপূর্ত অফিসের সামনে কে বা কারা মারপিট করছে—এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

ওসি মো. সাজেদুর রহমান জানান, কে এবং কেন তাদের মারপিট করেছে, তা এখনও পরিষ্কার নয়। তবে, কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে, তা বের করার চেষ্টা আমরা চালাচ্ছি। শনিবার রাত সাড়ে ১২টা পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা বা কেউ গ্রেপ্তার হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গণপিটুনিচাঁদাবাজি
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির ৯০১তম গোলের দিনে জয় মিয়ামির

মার্চ ২৩, ২০২৬

চেলসিতে জাইমা রহমানের সুযোগ পাওয়া নিয়ে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মার্চ ২৩, ২০২৬

আর্সেনালের অপেক্ষা বাড়িয়ে শিরোপা জিতল ম্যানসিটি

মার্চ ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির পূর্বপুরুষদের সাথে ভারতের সম্পর্ক কী!

মার্চ ২৩, ২০২৬

শীর্ষ আরও মজবুত করল বার্সেলোনা

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT