চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মাদ্রাসা ছাত্রসহ নিহত ২

ফেরদাউস রবিনফেরদাউস রবিন
১২:৪৮ অপরাহ্ণ ০১, জুন ২০২৪
- সেমি লিড, জনপদ, সিরাজগঞ্জ
A A

সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় এক মাদ্রাসার ছাত্রসহ ২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত ঝরনা রানীকে ঢাকার একটি হাসপাতাল ও সিএনজি চালক শাহ আলমকে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (৩১ মে) রাত ৯টার দিকে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের সদর উপজেলার বহুলী ইউনিয়নের আলোকদিয়ার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের মুক্তারগাতী গ্রামের আবু তালহা আনছারীর ছেলে ও মাদ্রসার ছাত্র সাদ আহমেদ (২০) এবং রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের হাট পাঙ্গাসী গ্রামের জগেস চন্দ্র বশাকের ছেলে মহাদেব বশাক (৬৫)।

হাসপাতালে নিহতের স্বজনরা বলেন, রাত ১০টার দিকে সিরাজগঞ্জ শহরের কাঠেরপুল সিএনজি স্ট্যান্ড থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে রায়গঞ্জের দিকে যাচ্ছিল। সিএনজি টি সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের সদর উপজেলার বহুলী ইউনিয়নের আলোকদিয়ার এলাকায় বালুবাহী একটি ট্রাককে ওভারটেক করতে যায়। এতে সিএনজি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে সিএনজির চালকসহ চার যাত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক সাদ আহমেদ ও জগেস চন্ত্র বশাককে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ বলেন, দুর্ঘটনায় আহত চার জনকে হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে সাদ ও মহাদেবের হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়।

Reneta

আহত দুজনের মধ্যে ঝর্ণা রানীর অবস্থা আশংকাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান চিকিৎসক। অন্যজন সিরাজগঞ্জে চিকিৎসাধীন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সড়ক দুর্ঘটনাসিরাজগঞ্জসিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT