চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাভার্ডভ্যান ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ন ৩০, জুলাই ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত এবং তিনজন আহত হয়েছে। শনিবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাটাখালী এলাকার মোহাম্মদ মারুফ (১৭) নামের একজনের পরিচয় মিললেও অপরজনের পাওয়া যায়নি।

আহতরা হলো— নিহত মোহাম্মদ মারুফের দাদী আছিয়া খাতুন (৭০), নবগঠিত ঈদগাঁও উপজেলার সদর ঈদগাঁও ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে মনিরুল হক (২০) এবং বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকার বাদশা মিয়ার স্ত্রী হাফেজা খাতুন (৫০)।

হতাহতরা সবাই দুর্ঘটনা কবলিত লেগুনার যাত্রী।

স্থানীয়দের বরাতে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাকসুদ আহমদ বলেন, বিকালে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং আমতলী এলাকায় চট্টগ্রামমুখি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে একজন নিহত এবং চারজন আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

Reneta

মাকসুদ আহমদ আরও বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করেছে।

নিহতদের লাশ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মাকসুদ আহমদ।

Jui  Banner Campaign
ট্যাগ: কক্সবাজারের চকরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের সংসদে মোদিকে ঘিরে তুমুল হট্টগোল

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রানতাড়ার রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আসর শুরুর আগের দিন পৃষ্ঠপোষক পেল বিসিবির নতুন টুর্নামেন্ট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপি শ্রম মর্যাদা ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায়: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে ইসির নির্দেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT