চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৪ অপরাহ্ন ০৭, এপ্রিল ২০২৬
- সেমি লিড, জনপদ, ময়মনসিংহ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার মাইজবাগ গুরুস্তান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই উপজেলার মাইজবাগ ইউনিয়নের সাধুরগোলা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে জাহিদ (১৮ ) ও পার্শ্ববর্তী রাজিবপুর ইউনিয়নের দেবস্থান গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে হাজির উদ্দিন (৬৫)। পুলিশ ও স্থানীয়রা জানান, নান্দাইল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ইজিবাইকটি ঈশ্বরগঞ্জের মধুপুরের দিকে যাচ্ছিল। বিকেল সাড়ে পাঁচটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে ঈশ্বরগঞ্জের গুরুস্তান এলাকা পর্যন্ত এসে ইজিবাইকটি ইউটার্ন দিচ্ছিল। এসময় নান্দাইল থেকে ছেড়ে আসা মোটরসাইকেলের ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক জাহিদ ও ইজিবাইকের যাত্রী হাজির উদ্দিন নিহত হয়। এসময় ইজিবাইকের আরও তিন যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আজম বলেন, খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইজিবাইক-মোটরসাইকেলঈশ্বরগঞ্জ থানানিহতভারপ্রাপ্ত কর্মকর্তামুখোমুখি সংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ: উরসুলা ভন ডার

এপ্রিল ১৩, ২০২৬

হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ ঘিরে উত্তেজনা চরমে

এপ্রিল ১৩, ২০২৬

বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি ঘোষণা আইসিসির

এপ্রিল ১৩, ২০২৬

মায়ের স্বপ্ন পূরণে ভোটের মাঠে নায়িকা মুক্তি!

এপ্রিল ১৩, ২০২৬

টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT