জনপদ

কাভার্ডভ্যান-মোটরসাইকে‌ল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কাভার্ডভ্যান-মোটরসাইকে‌ল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টাঙ্গাইলের ঘাটাইলে কাভার্ডভ‌্যান ও মোটরসাইকে‌ল মু‌খোমু‌খি সংঘ‌র্ষে দুজন নিহত হ‌য়ে‌ছেন। এই ঘটনায় আহত হ‌য়ে‌ছে আরও একজন। বৃহস্প‌তিবার ১২ জুন সকালে টাঙ্গাইল-ময়মন‌সিংহ সড়‌কের উপ‌জেলার কদমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন, উপজেলার কদমতলী এলাকার জুলহাস মিয়ার ছে‌লে বাদশা মিয়া এবং কাশতলা গ্রা‌মের জু‌য়েল। তারা দুজনই মোটরসাইকেল আরোহী ছিল।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল নিয়ে ৩আরোহী ঘাটাইল যাচ্ছিল। এসময় ঢাকা ঢাকাগামী একটি কাভার্ডভ্যান ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে হয়। এসময় ঘটনাস্থলেই একজন নিহত হয়। পরে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্য হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাটাইল থানার উপপ‌রিদর্শক (এসআই) বেলাল হো‌সেন জানান, আইনী প্রক্রিয়া শে‌ষে নিহত‌দের মর‌দেহ তা‌দের প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

বিষয়:টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক টাঙ্গাইলের ঘাটাইল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…