আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় গাজার ২ সাংবাদিক নিহত

গাজায় হামলার পর ক্ষতিগ্রস্ত গাড়ির সামনে মানুষজনের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ইসরায়েলি হামলার পর ক্ষতিগ্রস্ত গাড়ির সামনে মানুষজনের ভিড়, আহত ও নিহতের খবর সংগ্রহ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ২ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। এই হামলাকে ‘টার্গেটেড কিলিং’ বলে দাবি করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

আল জাজিরা জানিয়েছে, এই দুই ফ্রিল্যান্সার সাংবাদিক সংবাদ সংগ্রহের জন্য কোন একটি স্থানে যাওয়ার পথে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। হামজা ওয়ায়েল দাহদৌহ ও মুস্তফা থুরিয়া নামক এই ২ সাংবাদিক এএফপি ও অন্যান্য সংবাদ মাধ্যমের ভিডিও ফুটেজ সংগ্রহে খন্ডকালীন কাজ করতেন।

গাজা উপত্যকার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ও তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং ইসরায়েলি বাহিনীকে এই হামলার জন্য দায়ী করেছে। এই হামলায় গুরুতর আহত হয়েছেন তাদের সঙ্গে ভ্রমণরত হাজেম রজব নামক আরেকজন ফ্রিল্যান্স সাংবাদিক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ২টি রকেট তাদের গাড়ির দিকে ছোঁড়া হয়। একটি গাড়ির সামনের অংশে আঘাত করে এবং অন্যটি চালকের পাশে বসা হামজাকে আঘাত করে। এরপর আমরা গাড়িতে থাকা ব্যক্তিদের দেহের অংশ খুঁজে পাই।

বিষয়:ইসরায়েলগাজাসাংবাদিক নিহতহামাস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…