চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই বাসের যাত্রী তোলার প্রতিযোগিতায় কিশোরী নিহত

মোহাম্মদ রুবেলমোহাম্মদ রুবেল
৫:১৫ অপরাহ্ন ২৭, মে ২০২৩
- সেমি লিড, জনপদ, ঢাকা
A A

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রী তোলার প্রতিযোগিতায় থাকা দুই বাসের মধ্যে চাপে পড়ে শীলা (১৬) নামের এক কিশোরী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন। শনিবার (২৭ মে) দুপুর ২টার দিকে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের ফটকের (ডেইরি গেইট) সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শিলার বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার শিকরামপুর গ্রামে। তার বাবার নাম শফিকুল ইসলাম। আহতরা হলেন- শিলার মামা হযরত আলী (৩৬) ও তার মেয়ে সুমাইয়া আক্তার (৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেটের সামনে ফুটওভার ব্রিজের নিচে ঢাকাগামী লেনে একটি সেলফি পরিবহনের বাস দাঁড়িয়ে যাত্রী তুলছিল। পেছনে থাকা আরেকটি সেলফি পরিবহনের বাস লেনের নিচ দিয়ে আগে যাওয়ার চেষ্টা করার সময় দু’বাসের মধ্যে চাপে পড়ে মোটরসাইকেল আরোহী হজরত আলীসহ তার ভাগ্নি শিলা ও মেয়ে সুমাইয়া মাটিতে পড়ে যায়। এসময়, শিলার মাথার উপর দিয়ে একটি বাসের চাকা গেলে ঘটনাস্থলে গুরুতর আহত হয়। এছাড়া হজরত আলী ও তার মেয়ে সুমাইয়া আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিলাকে মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত করেছি৷ এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে আজিজুল হক আরও বলেন, যে দু’টি বাস দুর্ঘটনাটি ঘটিয়েছে, সেই বাস দু’টি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আটক করেছে। শুনেছি, বাসের ড্রাইভার ও হেল্পার বিশ্ববিদ্যালয়ের ভিতরে রয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে কথা বলে বাস দু’টি থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে। সেই সাথে জড়িতদের গ্রেফতারের কাজ চলছে।

Jui  Banner Campaign
ট্যাগ: সড়ক দুর্ঘটনাসাভার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার জন্য ভোট চাইতে মাঠে জাইমা রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

খালেদের ৪ উইকেট, দুরন্তকে ১৪৫ রানে থামাল শান্তর দুর্বার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেফার্ডের হ্যাটট্রিকে পাঁচ উইকেট, স্কটল্যান্ডকে হারাল উইন্ডিজ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কারাদণ্ডের বদলে জরিমানা রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন লিয়াকত আলী খাঁন মুকুল

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT