চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুরে গুলিবর্ষণে নারীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৮ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২৪
অপরাধ
A A

রাজধানীর পল্লবী থানার বাউনিয়াবাধ এলাকায় মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবর্ষণে এক নারী নিহত হওয়ার ঘটনায় সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে হত্যাকাণ্ডের সাথে জড়িত ২ আসামীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাউনিয়াবাধের এই হত্যাকাণ্ডের মাত্র ৩৬ ঘন্টার মধ্যেই মামলার ১ নম্বর এজাহারনামীয় পলাতক আসামী মো: মোমিন (৩৫) কে র‍্যাব-১, উত্তরা ও র‍্যাব-৪, মিরপুর-১ এর যৌথ অভিযানে ১ নভেম্বর মধ্যরাতে গাজীপুর মহানগরস্থ গাছা থানাধীন উত্তর পাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এই মামলার অন্যান্য পলাতক আসামীদেরকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে চলমান এই অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার মধ্যরাতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড কর্তৃক বাউনিয়াবাধ এলাকার মাদকের স্পটে যৌথ অভিযান পরিচালনা করে রেহানা আক্তার এবং খাদিজা খদি নামের দুজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ১ কেজি গাঁজা, ১১ টি পুরিয়া এবং মাদক বিক্রয়ের নগদ ৩৮, ১৫০ টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

খাদিজা খদির নামে মাদকসহ সর্বমোট ৪টি মামলা রয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনী কার্যক্রম সম্পন্নের জন্য পল্লবী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সম্প্রতি পল্লবী এলাকা থেকে যৌথবাহিনীর ধারাবাহিক অভিযানে কুখ্যাত সন্ত্রাসী কিশোর গ্যাং এর লিডার আশিক, পারভেজ, রাজ আহমেদ ভুলু এবং কিলার মামুনের অন্যতম সহযোগী সন্ত্রাসী জাকিরসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়েরকৃত বিভিন্ন হত্যা মামলার সর্বমোট ৮ জন এজাহারভুক্ত সন্ত্রাসী ও আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

Reneta

দেশের যুবসমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় তারা।

উল্লেখ্য; রাজধানীর মিরপুরের পল্লবীতে সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলিতে এক নারী নিহত হয়েছেন। নিহত ওই নারীর নাম আয়েশা আক্তার (২৬)। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্লবী বাউনিয়া বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আধিপত্য বিস্তারগুলিবর্ষণে নারীর মৃত্যুযৌথ বাহিনীর অভিযান
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেমের ফাঁদে মার্কিন প্রবাসীর অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলা হাইকোর্টে

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT