চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা ২ জন গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৯ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২৩
অপরাধ
A A

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্পনা আক্তার ইতি রাজধানীতে নিজ বাসায় ফেরার পথে ছিনতাইকারীর চাপাতির আঘাতে গুরুতর আহত হন। এই ঘটনার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত দুই আসামি হলো- ফরিদপুর জেলার চর হরিরামপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে মোঃ ইমরান হোসেন (২৩) এবং শরীয়তপুর জেলার ভাষাঞ্চর গ্রামের মোঃ হাবিবের ছেলে শাহজাহান (২৮)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুলশান থানার উপ পুলিশ কমিশনার মো: আ: আহাদ বিপিএম।

গত রোববার (২ এপ্রিল) রাত ১১ টায় প্লাটিনাম জিম থেকে বাসায় ফেরার পথে আফতাবনগরে (সি ব্লকে) অবস্থিত ইম্পেরিয়াল কলেজের সামনে ২ জন ছিনতাইকারী তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এবং হাত থেকে একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১ টায় দীর্ঘ ৪০ ঘণ্টা অভিযান চালিয়ে এই ঘটনার সাথে জড়িত ২ আসামি মোঃ ইমরান হোসেন এবং শাহজাহানকে আটক করে পুলিশ। তাদের কাছে থেকে ছিনতাইয়ের সময় ব্যবহৃত ২টি চাপাতি, ১টি রক্তমাখা শার্ট ও ভিকটিমের ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভিকটিম ইতির ভাই বাদী হয়ে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযুক্ত আসামী ইমরানের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ৭টি এবং আসামী শাহজাহানের বিরূদ্ধে ১টি মামলা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়কুপিয়ে হত্যাশিক্ষার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিশুদের সুরক্ষায় সামাজিক মাধ্যমে কঠোর নিয়ন্ত্রণে মার্কিন কংগ্রেসে সমঝোতা

জুন ২৩, ২০২৬

‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে ধানমণ্ডিতে সাংবাদিককে মারধর

জুন ২৩, ২০২৬

ঢাকায় কড়া নিরাপত্তা, কী নিয়ে শঙ্কা?

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন থেকে যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ সরকার

জুন ২৩, ২০২৬

মেসি ক্লান্ত, চাইছেন শুধু উপভোগ করতে

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT