চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশি নাটকে অবিশ্বাস্য রেকর্ড, ২৪ পর্বে ২৬০ কোটি ভিউ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ন ২৭, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

প্রচারের শুরু থেকেই আলোচনায় মুহাম্মদ মোস্তফা কামাল পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ সিরিয়ালটি। ইউটিউব, ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নাটকটির ২৪টি পর্ব এখন পর্যন্ত দেখা হয়েছে ২৬০ কোটি বার!

বিস্ময়কর মনে হলেও, এমনটাই ঘটেছে! যা বাংলাদেশের কোনো সিরিয়ালের ক্ষেত্রে এক বিরল ও অনন্য রেকর্ড!

সিনেমাওয়ালার ব্যানারে নির্মিত সিরিয়ালটি ইউটিউব থেকে বাংলাদেশের বাইরে যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, ইন্ডিয়া, পাকিস্তান, চীন, জাপান, আফ্রিকা থেকেও প্রতিনিয়ত উপভোগ করছে দর্শক।

সপ্তাহের প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আই-এর পর্দায় এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে ‘এটা আমাদেরই গল্প’র নতুন পর্ব।

টিভি প্রচারের পর ইউটিউবে আসার এক ঘণ্টার মধ্যে প্রতি এপিসোড মিলিয়ন ভিউ অতিক্রম করছে। যা বাংলাদেশের নাটকে এবারই প্রথম।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে পরিচালক রাজ তার ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন, ‘এটা আমাদের গল্প’ সিরিজটি এখন পর্যন্ত সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে প্রায় ২.৬ বিলিয়ন (২০৬০ মিলিয়ন, ২৬০ কোটি) ভিউ অর্জন করেছে।

Reneta

রাজ লেখেন, এটা আপনাদের জানাতে পেরে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি। পরিচালক আরও জানান, ‘এটা আমাদেরই গল্প’র প্রতিটি পর্ব ইউটিউবে ১ কোটিরও বেশি ভিউ অতিক্রম করেছে। এই পরিমাণ ভালোবাসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।

‘এটা আমাদেরই গল্প’ মূল গল্পই হচ্ছে পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধ। নাটকটির সঙ্গে জড়িতরা জানান, দর্শক যেন নিজেদের জীবনের টুকরো টুকরো অংশ এখানে খুঁজে পান, সেটাই মূল চেষ্টা। এ কারণে এর ট্যাগ লাইন ‘পরিবারই শুরু, পরিবারই শেষ।’

সিরিয়ালটির গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইরফান সাজ্জাদএটা আমাদেরই গল্পখায়রুল বাসারদীপা খন্দকারনাটকমনিরা মিঠুমুহাম্মদ মোস্তফা কামাল রাজরাজলিড বিনোদনসিরিয়াল
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতির প্রেস উইংয়ে দুই কর্মকর্তা নিয়োগ

মার্চ ২৫, ২০২৬
চীনের একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র

তেলনির্ভরতা কমাতে বিকল্প পথে চীন

মার্চ ২৫, ২০২৬

স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

মার্চ ২৫, ২০২৬

জ্বালানি সংকট নেই, নিয়ন্ত্রিত ব্যবহারে সমস্যা হবে না: তথ্যমন্ত্রী

মার্চ ২৫, ২০২৬

সংঘাত নিরসনে ইরানকে ১৫ দফা শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT