চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ জিততে বাংলাদেশের চাই ১৫৭ রান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ন ০২, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সিরিজ নির্ধারণী ম্যাচে সহজ লক্ষ্য পেতে পারত বাংলাদেশ। নাসুম আহমেদের এক ওভারে রায়ান বার্ল ৩৪ রান তুলে চ্যালেঞ্জে ফেলেছেন সফরকারীদের। টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৬ তুলেছে জিম্বাবুয়ে।

যে উইকেটে প্রথম ম্যাচে রানের উৎসব করেছিল জিম্বাবুয়ে, সেখানেই সিরিজ নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষকে থামানো যেত আরও অল্পতেই। হারারেতে তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে বড় সংগ্রহ না পেলেও লড়াই করার পুঁজি পেয়েছে জিম্বাবুয়ে।

নাসুমের ওভারে পাঁচটি ছয় ও একটি চার মারা বার্ল ২৮ বলে ৫৪ রান করেন। লুক জঙ্গের ব্যাট থেকে আসে ২০ বলে ৩৫ রান। ৬৭ রানে ৬ উইকেট হারানো দলকে পথ দেখান তারা। জুটিতে সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ডও গড়েন। ৩১ বলের জুটিতে দুজনে যোগ করেন ৭৯ রান।

ম্যাচে সাফল্যের শুরুটা নাসুমের হাত ধরেই ছিল। নিজের প্রথম বলেই তুলে নেন উইকেট। দেন মাত্র ৬ রান। তখন কে জানত কতটা হতাশার অভিজ্ঞতা অপেক্ষা করে তার সামনে।

নাসুম ব্রেক থ্রু আনার পর শেখ মেহেদী হাসানের জোড়া শিকারে স্বস্তি ফেরে বাংলাদেশের ড্রেসিংরুমে। জিম্বাবুয়েকে একদম চেপে ধরেন টাইগার স্পিনাররা।

অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত নিজের প্রথম ওভারে ১৫ রান খরচ করলেও পরে বোলিংয়ে এসে পান সাফল্য। মাহমুদউল্লাহ রিয়াদ প্রথম বলেই পান উইকেট। ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ৫৬ রান তোলে জিম্বাবুয়ে। একশর মধ্যে প্রতিপক্ষকে আটকানোর সুযোগ তৈরি হয়।

Reneta

কিন্তু ১৫তম ওভারে সব হিসেব বদলে যায়। অল্পের জন্য হয়নি ওভারে ৬ ছক্কার রেকর্ড। হাসান মাহমুদ দুটি ও মোস্তাফিজুর রহমান একটি উইকেট তুলে শেষে খুব বেশি দূর যেতে দেননি জিম্বাবুয়েকে।

খেলা হচ্ছে সিরিজের প্রথম ম্যাচের উইকেটে। যেখানে ২০৫ রান তুলে ১৭ রানে জয় পেয়েছিল জিম্বাবুয়ে।

সিরিজ নির্ধারণী টি-টুয়েন্টি ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে পারভেজ হোসেন ইমনের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ওপেনার সুযোগ পাওয়ায় বাদ পড়েছেন মুনিম শাহরিয়ার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাসুমবাংলাদেশ-জিম্বাবুয়েমোসাদ্দেকলিড স্পোর্টসহারারে
শেয়ারTweetPin

সর্বশেষ

এক বছরের জন্য মাঠের বাইরে রদ্রিগো

মার্চ ১০, ২০২৬

বিশিষ্ট অর্থনীতিবিদ আর এম দেবনাথ আর নেই

মার্চ ১০, ২০২৬

প্রতিদিন গড়ে দেশে আসছে প্রায় ১৭ কোটি ডলার রেমিট্যান্স

মার্চ ১০, ২০২৬

ফ্যামিলি কার্ড প্রকল্প উদ্বোধন, উপকারভোগীদের মোবাইলে পৌঁছাল অর্থ

মার্চ ১০, ২০২৬

ঈদযাত্রা আনন্দের করতে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না: জ্বালানি প্রতিমন্ত্রী

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT