ফ্রান্সের নির্বাচনের প্রথম দফায় জয় পেয়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর দল লা রিপাবলিক এন মার্র্চ। ৫৭৭ আসনের মধ্যে ৪৪৫ আসন পেয়েছে লা রিপাবলিক ও তাঁর মিত্ররা।
তবে আগের সরকারের সময় সংখ্যাগরিষ্ঠতা থাকা সোশ্যালিস্ট পার্টি ও অন্য দলগুলো আরেকটি রান-অফ ভোটের মাধ্যমে মাক্রোঁর ক্ষমতা হ্রাস করতে চায়।
অনেকেই বলছেন, নতুন দল লা রিপাবলিকের নেতাদের রাজনৈতিক অভিজ্ঞতা খুবই কম। মাক্রোঁ গত বছরই এই দল গঠন করেছেন।
রোববার দ্বিতীয় দফায় ভোট হওয়ার পর চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হবে।








