চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী সপ্তাহে দেশে আসছে ১ লাখ ৯৩ হাজার টন এলএনজি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ন ২৭, মার্চ ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে এক সপ্তাহের মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী তিনটি ট্যাংকার পৌঁছাতে যাচ্ছে। এর মধ্যে একটি ইতোমধ্যে বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে, আর বাকি দুটি আগামী বুধবারের (৮ এপ্রিল) মধ্যে বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। তিনটি ট্যাংকারে মোট প্রায় ১ লাখ ৯৩ হাজার টন এলএনজি রয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ মার্চ) অস্ট্রেলিয়া থেকে ৬১ হাজার ৯৯৭ টন এলএনজি নিয়ে ‘এইচএল পাফিন’ নামের একটি ট্যাংকার কুতুবদিয়া উপকূলে পৌঁছেছে। এছাড়া ইন্দোনেশিয়া থেকে ৬১ হাজার টন এলএনজি নিয়ে ‘নিউ ব্রেভ’ এবং যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৭০ হাজার টন এলএনজি নিয়ে ‘সেলসিয়াস গ্যালাপাগোস’ নামের আরও দুটি ট্যাংকার আগামী বুধবারের মধ্যে বন্দরে ভিড়বে।

ট্যাংকার দুটির স্থানীয় প্রতিনিধি ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক মো. নুরুল আলম জানিয়েছেন, বর্তমান সময়সূচি অনুযায়ী ট্যাংকার দুটি নির্ধারিত সময়েই পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশে আমদানি করা এলএনজির প্রায় ৭০ শতাংশই কাতার থেকে আসে। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে এ সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চলতি মাসের মাঝামাঝি সময়ে কাতার থেকে দুটি এলএনজি ট্যাংকার আসার কথা থাকলেও তা এখনো পৌঁছায়নি। এর মধ্যে একটি ট্যাংকার রাস লাফান বন্দর থেকে এলএনজিবোঝাই অবস্থায় আটকে রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মাসে এখন পর্যন্ত দেশে সাতটি এলএনজিবাহী ট্যাংকার এসেছে, যেখানে স্বাভাবিক সময়ে প্রতি মাসে ১০ থেকে ১১টি ট্যাংকার আসে।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা দেশের জন্য এলএনজি আমদানি করে থাকে। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তার মধ্যে বিকল্প উৎস থেকে এলএনজি সংগ্রহের চেষ্টা চলছে। পাশাপাশি হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা থাকলেও আপাতত বড় ধরনের সরবরাহ সংকটের আশঙ্কা দেখছেন না তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ১ লাখ ৯৩ হাজার টনএলএনজিচট্টগ্রামচট্টগ্রাম বন্দর
শেয়ারTweetPin

সর্বশেষ

দুর্বল হৃদয়ের মানুষের না দেখাই ভালো!

মার্চ ২৭, ২০২৬

‘রফিক আজম: ওল্ড ঢাকা নিউ স্টোরি আর্কিটেকচার ইন বাংলাদেশ’ এর বৈশ্বিক উন্মোচন

মার্চ ২৭, ২০২৬

ঈদের পর হঠাৎ করেই বেড়েছে সোনালি মুরগির দাম

মার্চ ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের পর সোনালি মুরগির দামে ঝাঁপ, স্থিতিশীল নিত্যপণ্যের বাজার

মার্চ ২৭, ২০২৬

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল জেদ্দায় স্বাধীনতা দিবস উদযাপন

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT