জনপদ

ভাসানচর থেকে পালানোর সময় নারী-শিশুসহ ১৮ রোহিঙ্গা আটক

শিক্ষার্থীরা ক্লাসরুমে বসে আছে, বেশিরভাগই শিশু ও তরুণ. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীরা ক্লাসরুমে বসে আছে, বেশিরভাগই শিশু ও তরুণ, শিক্ষার পরিবেশ দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়রে ৩নং ওয়ার্ডের ঘাট থেকে ১৮ জন রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। আটককৃত রোহিঙ্গাদের মধ্যে ৩ পুরুষ, ৩ নারী ও ১২ শিশু রয়েছে।

রোববার সকালে কর্তৃপক্ষের সাথে কথা বলে আটককৃত রোহিঙ্গাদের পুনঃরায় ভাসানচর পাঠিয়েছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। এরআগে শনিবার দিবাগত রাত ১১টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গা হচ্ছেন, ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৮৫নং ক্লাস্টারের তৈয়ব, সামসিদা বেগম , রেন ওয়ান , তাসমিন আরা , ইয়াসমিন আরা , মো. আনাস, জেসমিন আরা, মো. ইয়াছের , মো. কাওছার , শাহারা বেগম , সুফিয়া , সুমাইয়া , শাবনুর , ৮৬ নং ক্লাস্টারের ইয়াসমিন , আজিজা , আজিজ খান , জাহিদ হোসেন এবং ৭১ নং ক্লাস্টারের এবাদুল্লাহ।

স্থানীয়রা জানায়, শনিবার রাতে চরএলাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘাট সংলগ্ন আলমগীরের দোকান এলাকায় শিশুসহ ১৮ জন লোকজন একসাথে ঘোরাঘুরি করছিল। পরে বিষয়টি তাদের সন্দেহ হলে গতিরোধ করে তাদের পরিচয় জানতে চাই। জিজ্ঞাসাবাদে তারা ভাসানচর থেকে পালিয়ে এসেছে বলে স্বীকার করে। পরে উপস্থিত লোকজন তাদের চর এলাহী ইউনিয়ন পরিষদে নিয়ে যায় এবং স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে
পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, প্রাথমিকভাবে তারা জানিয়েছে দালালের মাধ্যমে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে ভাসানচর থেকে পালিয়ে এসেছিল। কিন্তু দালালরা তাদের কক্সবাজার বলে চর এলাহীতে নামিয়ে দিয়ে চলে যায়। সকালে তাদের পুনঃরায় ভাসানচর পাঠানো হয়েছে।

বিষয়:কক্সবাজারনোয়াখালীর ভাসানচররোহিঙ্গা আটক
প্রতিবেদক

আলাউদ্দিন শিবলু

নোয়াখালী প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…