কলম্বিয়ায় দুটি পৃথক গেরিলা হামলায় বৃহস্পতিবার ১৮ জন নিহত ও অন্তত ৬০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার ২২ আগস্ট সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে।
কলম্বিয়ায় দুটি গেরিলা গোষ্ঠীকে এই হামলার জন্য দায়ী করা করা হয়েছে।
একটি ঘটনায় বিস্ফোরক বোঝাই একটি ট্রাকের মাধ্যমে হামলা চালানো হয়েছে এবং অপর ঘটনায় ড্রোনের মাধ্যমে পুলিশ হেলিকপ্টারকে ভূপাতিত করা হয়েছে।
এই হামলাগুলো কয়েক দশকের মধ্যে দেশের সবচেয়ে গুরুতর নিরাপত্তা সংকটকে আরো গভীর করে তুলেছে।
কলম্বিয়ার ক্যালি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ক্যালির মেয়র আলেজান্দ্রো এডার দেশের তৃতীয় সর্বাধিক জনবহুল শহরে সামরিক আইন জারি করেছেন।
তিনি শহরে বড় ট্রাক প্রবেশের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞাও ঘোষণা করেছেন এবং ১০ হাজার মার্কিন ডলার পুরস্কারের জন্য জনসাধারণকে ঘটনা সম্পর্কে তথ্য জানানোর আহ্বান জানিয়েছেন।
প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ এই হামলার জন্য সেন্ট্রাল জেনারেল স্টাফ (ইএমসি) গেরিলা গোষ্ঠীকে দায়ী করেছেন, যার নেতৃত্বে ছিলেন যুদ্ধবাজ ইভান মর্ডিস্কো।
২০১৬ সালে ঐতিহাসিক শান্তি চুক্তির জন্য অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার পর এই গোষ্ঠীটি বিলুপ্ত রেভোলিউশনারি আর্মড ফোর্সেস অফ কলম্বিয়া (ফার্ক ) থেকে আলাদা হয়ে যায়।








