জনপদ

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার যানজট

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট, বাস ও ট্রাকের সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

oplus_2

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ ও সেতুর ওপর গাড়ি বিকল হওয়ায় দফায় দফায় বঙ্গবন্ধু সেতুর টোল আদায় বন্ধ রাখায় সেতু পূর্ব এলাকা থেকে কালিহাতীর পৌলি পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে মহাসড়ক ব্যবহারকারী চালক ও যাত্রীরা।

পুলিশ ও সেতু কর্তপক্ষ জানায়, আজ ১৬ জুন রাতে সেতুর ওপর যানজটের চাপ বেড়ে যায়। অন্যদিকে কয়েকটি গাড়ি বিকল হয়। পরে বিকল হওয়া যানবাহনগুলো সরিয়ে নিতে কিছুটা সময় লাগে যার ফলে অতিরিক্ত গাড়ির চাপে যানজটের সৃষ্টি হয়।

এছাড়াও সেতুর ওপর দুর্ঘটনা রোধে ও সেতুর ধারণ ক্ষমতার অধিক যানবাহন প্রবেশ করলে সেতুর উপর যানজটের সৃষ্টি হয়ে টোল বুথের সামনে গাড়ির সারি চলে আসায় বেশ কয়েকবার টোল আদায় বন্ধ রাখা হয়। এতে সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

এদিকে গত ২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৫১ হাজার ৮৯১টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৬৫ লাখ ৩১ হাজার ৪৫০ টাকা।

বিষয়:বঙ্গবন্ধু সেতুযানজট
প্রতিবেদক

সোহেল তালুকদার

টাঙ্গাইল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…