বিনোদন

বিজয় দিবসে বিনা টিকেটে দেখা যাবে ৯টি ছবি

বিজয় দিবসের বিভিন্ন ছবি, মুক্তিযুদ্ধ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতি চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় দিবসের বিভিন্ন ছবি, মুক্তিযুদ্ধের স্মৃতি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনা টিকেটে দেখার সুযোগের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুক্রবার বিজয়ের ৫১ বছর উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ। যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে সারা দেশের প্রেক্ষাগৃহগুলোতে ১৬ ডিসেম্বর বিনা টিকেটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র দেখানো হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহসমূহে বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র/প্রামাণ্যচিত্র/স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়।

ওই প্রজ্ঞাপনে উল্লেখ আছে,‘মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর ঢাকাসহ দেশের জেলা ও উপজেলা পর্যায়ের প্রেক্ষাগৃহসমূহে নিম্নবর্ণিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র এবং মিলনায়তন/উন্মুক্তস্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র/স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিনামূল্যে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে সংশ্লিষ্ট জেলা তথ্য অফিসের মাধ্যমে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এরমধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মোট ৬টি, দুটি প্রামাণ্য চলচ্চিত্র এবং একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম দেখা যায়।

৬টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হলো- চিরঞ্জীব মুজিব, একজন মুক্তিযোদ্ধা, আমার বন্ধু রাশেদ, গেরিলা, আগুনের পরশমনি এবং জয়যাত্রা। ২টি প্রামাণ্য চলচ্চিত্র হলো- বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদ্বয়, হাসিনা-ডটার্স টেল। একমাত্র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওমর ফারুকের মা’। এটি নির্মাণ করেছেন জাহিদুর রহমান বিপ্লব।

বিষয়:আগুনের পরশমনি আমার বন্ধু রাশেদ ওমর ফারুকের মা গেরিলা চিরঞ্জীব মুজিব জয়যাত্রা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…