স্বাস্থ্য

ডেঙ্গুতে আরো ১৬ জনের মৃত্যু, ৯০০ ছাড়ালো মৃতের সংখ্যা

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য নিবিড় পরিচর্যা ইউনিট. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু  আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকা সিটিতে ৭ জন এবং ঢাকা সিটির বাইরে ৯ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯০৯ জনের মৃত্যু হয়েছে।

রোববার ২৪ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৩,০০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা শহরে ৮১২ জন এবং শহরের বাইরে ২,১৯৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিষয়:ডেঙ্গু ডেঙ্গু জ্বর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…