ইসরাইলের বর্বর দখলদার বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি ভূখন্ড রক্ষার লড়াইয়ে নতুন অস্ত্র আর প্রযুক্তি নিয়ে প্রবল পরাক্রমে যুদ্ধে নেমেছে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী। চারদিক থেকে অবরুদ্ধ রাখার পরও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা নতুন রণ কৌশল আর অস্ত্রের ব্যবহারে বিস্মিত স্বয়ং ইসরায়েলি দখলদার বাহিনী। ফিলিস্তিনে ইসরায়েলি আক্রমণের ৮৮ তম দিনে কাসাম ব্রিগেড নিশ্চিত করেছে, ৭১টি সেনা যান ধ্বংস করেছে কাসেম মুজাহিদিন। হত্যা করেছে অন্তত ১৬ ইসরায়েলি সেনা। একই সাথে গুরুতর আহত হয়েছে ১২ ইসরায়েলি সেনা। একই সময় স্বাধীনতাকামী যোদ্ধারা প্রকাশ করেছে আক্রমণের নতুন ভিডিও।







