চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরা রচয়িতা, নির্মাতা-শিল্পীদের নতুন ১৫ নাটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ন ০৪, এপ্রিল ২০২৪
বিনোদন
A A

ঈদুল ফিতরে চ্যানেল আই-এর ৮ দিনব্যাপী বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালায় প্রচার হবে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে সম্পূর্ণ নতুন ১৫টি নাটক। নাটকগুলোর সম্প্রচার শুরু হবে ঈদের আগের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত।

এ ধারাবাহিকতায় ঈদুল ফিতরের আগের দিন রাত ৭টা ৫০ মিনিটে দেখানো হবে রেজানুর রহমানের নাটক ‘একটি খোলা চিঠি’। রচনা ও পরিচালনা করেছেন রেজানুর রহমান। অভিনয়ে জয়ন্ত চট্টোপাধ্যায়, আসনা হাবিব ভাবনা, লুৎফর রহমান জর্জ প্রমুখ।

এছাড়া ঈদের দিন থেকে সাত দিন পর্যন্ত থাকছে ১৪টি নাটক-

ঈদের দিন
ঈদের রাতে দেখানো হবে নাটক ‘গায়ে হলুদের রাতে’। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটকটি দেখতে পারবেন দর্শক। নাটকটির রচনা রাজিয়া সুলতানা জেনি। পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে নিলয় আলমগীর, রিয়ামনি, মিলি বাশার, ডলি জহুর প্রমুখ।

এদিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘শিলাবৃষ্টির শরবত’। গল্প প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন এবং পরিচালনায় আবুল হায়াত। অভিনয়ে চিত্রলেখা গুহ, আবুল হায়াত, জাকিয়া বারি মম প্রমুখ।

ঈদের ২য় দিন
সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রয়েছে নাটক ‘আবার দাওয়াত’। রচনা ও পরিচালনায় ইশতিয়াক আহমেদ রুমেল। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম, পাভেল, কচি খন্দকার, সামিয়া অথৈ, শামিমা নাজনীন প্রমুখ।

এদিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘কী ভুল ছিল’। রচনা ও পরিচালনায় মাশরিকুল আলম। অভিনয়ে সাবিলা নূর, মনোজ প্রামানিক, মিলি বাশার, জাভেদ গাজী প্রমুখ।

ঈদের ৩য় দিন
সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘অবেলায়’। রচনা ইরাজ আহমেদ। পরিচালনায় চয়নিকা চৌধুরী। অভিনয়ে সজল নূর, সাদিয়া আয়মান, মাসুম বাশার প্রমুখ।

এদিন রাত ৯টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক ‘জমিদারের পোলা’। রচনা জুয়েল এলিন। পরিচালনায় সোহেল হাসান। অভিনয়ে মোশাররফ করিম, তাসনোভা তিশা, ওয়ালিউল হক রুমি প্রমুখ।

Reneta

ঈদের ৪র্থ দিন
সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দেখানো হবে নাটক ‘ফিল মাই লাভ’। গল্প ও পরিচালনায় মাশরিকুল আলম। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ।

এদিন রাত ৯টা ৩৫ মিনিটে রয়েছে নাটক ‘দ্যা লাস্ট ট্রেন’। রচনা ও পরিচালনায় মৃত্যুঞ্জয় সরদার উচ্ছাস। অভিনয়ে তানজিম তটিনী, সোহেল মন্ডল, মাসুম বাশার, মিলি বাশার প্রমুখ।

ঈদের ৫ম দিন
৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘হৃদয়ের টান’। রচনা হারুন রুশো। পরিচালনায় সকাল আহমেদ। অভিনয়ে আরশ খান, তানিয়া বৃষ্টি প্রমুখ।

এদিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘বসগিরি’। রচনা ও পরিচালনায় সকাল আহমেদ। অভিনয়ে নিলয় আলমগীর, সামিরা খান মাহি প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন
সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দেখানো হবে ‘হ্যান্ডেল ভাই’। রচনা পাপ্পু রাজ। পরিচালনায় বি ইউ শুভ। অভিনয়ে ফারিয়া শাহরিন, মারজুক রাসেল প্রমুখ।

এদিন রাত ৯টা ৩৫ মিনিটে রয়েছে নাটক ‘শেকল’। রচনা পাপ্পু রাজ। পরিচালনায় তৌফিকুল ইসলাম। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাদিয়া আয়মান, মিলি বাশার প্রমুখ।

ঈদের ৭ম দিন
সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দেখানো হবে নাটক ‘অপরিচিত’। রচনা ও পরিচালনায় প্রীতি দত্ত। অভিনয়ে খায়রুল বাসার, হিমি,পাভেল প্রমুখ।

এদিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘ভুল সময় অথবা সময়ের ভুল’। রচনা শাহাজাহান সৌরভ। পরিচালনায় অভ্র মাহমুদ। অভিনয়ে ইরফান সাজ্জাদ, শবনম ফারিয়া, মিলি বাশার প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবুল হায়াতঈদ ২০২৪ঈদের আয়োজনওয়ালিউল হক রুমিকচি খন্দকারচাষী আলমচিত্রলেখা গুহচ্যানেল আইজাকিয়া বারি মমটেলিফিল্মডলি জহুরতাসনোভা তিশানাটকনিলয় আলমগীরপাভেলমারজুক রাসেলমাসুম বাশারমিলি বাশারমোশাররফ করিমরিয়ামনিলিড বিনোদনশামিমা নাজনীনসজল নূরসাদিয়া আয়মানসামিয়া অথৈসালাহউদ্দিন লাভলু
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরাজ বলছেন, সবার ‘পারফরম্যান্সে’ ম্যাচ জিতেছেন

মার্চ ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ পবিত্র শবে কদর

মার্চ ১৬, ২০২৬

৯৮তম অস্কার মঞ্চে কারা হাসলেন শেষ হাসি

মার্চ ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

“সাংবাদিকরা দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করলে জাতির দূরদশা কাটবে”

মার্চ ১৬, ২০২৬

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

মার্চ ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT