চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্তে ফেলানী হত্যার ১৫ বছর, ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার

শ্যামল ভৌমিকশ্যামল ভৌমিক
১১:৪৯ পূর্বাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, কুড়িগ্রাম, জনপদ
A A

দেশ-বিদেশে আলোচিত কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানী খাতুন হত্যাকাণ্ডের ১৫ বছর পূর্ণ হলো আজ (৭ জানুয়ারি)। দীর্ঘ দেড় দশক পার হলেও ভারতের উচ্চ আদালতে বিচারিক কার্যক্রম ঝুলে থাকায় হতাশ ফেলানীর বাবা-মা ও সীমান্ত এলাকার বাসিন্দারা। ফেলানী হত্যার ন্যায়বিচারের মাধ্যমে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হবে এমন প্রত্যাশা তাদের।

২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বাবার সঙ্গে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্য অমিয় ঘোষের গুলিতে নিহত হয় কিশোরী ফেলানী খাতুন। গুলিবিদ্ধ হওয়ার পর দীর্ঘ সময় কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকা ফেলানীর মরদেহের ছবি দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন ও সমালোচনার সৃষ্টি করে।

এই ঘটনায় ২০১৩ সালের ১৩ আগস্ট ভারতের কোচবিহারে বিএসএফের বিশেষ আদালতে বিচার কার্যক্রম শুরু হয়। তবে দু’দফায় বিচার শেষে অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেওয়া হয়। রায়ে অসন্তুষ্ট হয়ে ২০১৫ সালের ১৪ জুলাই ভারতীয় মানবাধিকার সুরক্ষা মঞ্চের মাধ্যমে ফেলানীর বাবা নুর ইসলাম ভারতের উচ্চ আদালতে একটি রিট পিটিশন দাখিল করেন।

রিটের পর কয়েক দফা শুনানির তারিখ নির্ধারণ হলেও এখনও মামলার নিষ্পত্তি হয়নি। বিচারিক কার্যক্রম দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় চরম হতাশায় দিন কাটছে ফেলানীর পরিবার। তারা এই নির্মম হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন।

ফেলানীর মা জাহানারা বেগম বলেন, ‘আমার মেয়েকে যারা মেরেছে, তাদের বিচার চাই। এত বছর ধরে শুধু অপেক্ষা আর অপেক্ষা।’ ফেলানীর বাবা নুর ইসলামও দ্রুত বিচার শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আইনজীবীরা বলছেন, ভারতের সুপ্রিম কোর্টে দায়ের করা রিট পিটিশনের শুনানি দ্রুত শুরু হলে এবং অভিযুক্তের শাস্তি নিশ্চিত হলে দু’দেশের সীমান্তে হত্যার ঘটনা কমে আসতে পারে।

Reneta

কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফখরুল ইসলাম বলেন, “এই মামলার নিষ্পত্তি হলে সীমান্ত হত্যা বন্ধে একটি গুরুত্বপূর্ণ নজির স্থাপিত হবে।”

উল্লেখ্য, জীবিকার তাগিদে ফেলানীর পরিবার এক সময় ভারতে পাড়ি জমায়। পরে ফেলানীকে বিয়ে দেওয়ার উদ্দেশ্যে দালালের সহায়তায় দেশে ফেরার সময় এই মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয় সে। ফেলানী হত্যার ১৫ বছর পূর্তিতে সীমান্তবাসীসহ মানবাধিকারকর্মীরা আবারও এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার এবং সীমান্তে নিরপরাধ মানুষের প্রাণহানি বন্ধের জোর দাবি জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেলানী হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তিস্তা মহাপরিকল্পনায় সহায়তা করতে চায় চীন: মাহদী আমিন

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লাউডস্পিকারে আজান সম্প্রচারে নিষেধাজ্ঞা ডেনমার্কের

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মৌলিক সংস্কারের দাবি উপেক্ষা করছে সরকার, অভিযোগ বিরোধীদলীয় নেতার

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মাদক নির্মূলে গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পবিত্র আশুরা উপলক্ষে চলছে তাজিয়া মিছিল

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT