চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালে ছাত্রলীগ ও যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৬ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২৩
জনপদ, বরিশাল, রাজনীতি
A A
আহত ব্যক্তিকে উদ্ধার করতে স্থানীয়রা ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বরিশালে ফিরে এসে নগরীর কাশিপুরে ছাত্রলীগ ও যুবলীগের দুই গ্রুপ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। সকলেই বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শনিবার সন্ধ্যায় কাশিপুরের পেট্রোল পাম্পে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

আহতদের মধ্যে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ফাইজুল ইসলাম, আশিক, ২৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া, সাজ্জাদ হোসেন, ফরহাদউদ্দিন, মাহাদি, মাসুদ, হাসান, তুহিন, রাহাত এর নাম জানা গেছে।

Banglabid

নগরীর ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইমরান মোল্লা জানান, টুঙ্গীপাড়ায় খাবার দেওয়া নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে তর্ক হয়। তারা কাশিপুর পেট্টোল পাম্পে এসে সংঘর্ষে লিপ্ত হয়েছে। কে কোন পক্ষের তা তিনি জানেন না।

এয়ারপোর্ট থানার ওসি মোঃ হেলালউদ্দিন জানান, দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এই বিষয়ে মহানগর ছাত্রলীগের সাবেক নেতা রিয়াজ ভুইয়া জানান, তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষ মারামারি করেছে। উভয় পক্ষের আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভুল বোঝাবুঝি হয়েছে। এখানে কোন অনুসারীর বিষয় নেই।

Reneta

নাম প্রকাশ না করার শর্তে এক ছাত্রলীগ নেতা জানান, বরিশাল সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপি কাউন্সিলরসহ বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে টুঙ্গীপাড়ায় যায়। সেখানে জাতির জনক বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন।

এ বহরে নিজের পক্ষের লোকবল বাড়াতে মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন নগরীর কাশিপুর এলাকা থেকে সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ অনুসারী ছাত্রলীগের কর্মীদের সাথে করে নিয়ে গেছেন। টুঙ্গীপাড়া এলাকায় তাদের সাথে তর্ক হয় মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ানের অনুসারী মাহাদির।

পরে জসিম উদ্দিনের সাথে যাওয়া ছাত্রলীগ নেতাকর্মীরা নগরীর কাশিপুর সুরভী পেট্রোল পাম্প এলাকায় এসে অবস্থান নেয়। অসীম দেওয়ানের অনুসারীরা সেখানে এসে পৌঁছালে তাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।

অসীম দেওয়ান অনুসারী ছাত্রলীগ নেতা জুয়েল জানান, কাশিপুর এলাকা পৌঁছালে আচমকা আশপাশ থেকে বাসের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। একদল অজ্ঞাত সন্ত্রাসীরা লাঠিরড নিয়ে হামলা চালায়। তারা এলোপাতারিভাবে পিটিয়ে সবাইকে আহত করেছে। এ মহুর্তে ১৩/১৪ জন হাসপাতালে ভর্তি আছে। এর মধ্যে রাহাতের অবস্থা গুরুতর।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মফিজুল ইসলাম জানিয়েছেন, এখন পর্যন্ত ১৫ জন হাসপাতালের সার্জারী ও অর্থপেডিক্স ইউনিটে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৬ জন গুরুতর আহত রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগবরিশালযুবলীগসংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT