চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিমা ধ্বংসকারীদের অবিলম্বে গ্রেপ্তার দাবি সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ১৫ ফেডারেশনের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ন ০৬, ফেব্রুয়ারি ২০২৩
জনপদ, ঠাকুরগাঁও
A A

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক রাতে ১২ প্রতিমা ধ্বংসে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার দাবিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ জাতীয় ভিত্তিক ১৫টি পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক ফেডারেশনের একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে।

সংগঠনগুলোর যৌথ বিবৃতিতে তারা জানায়, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক রাতে ১২টি প্রতিমা ধ্বংসের ঘটনা যে সুপরিকল্পিত চক্রান্ত এবং সমাজের সম্প্রীতি নষ্টের জন্য দেশবিরোধী চক্রের কারসাজি তা ব্যাখ্যার অপেক্ষা রাখে না। আমরা শক্ত হাতে এই অপরাধী চক্রের ঘৃণ্য অপতৎপরতা দমনের জোর দাবি জানাচ্ছি।

তারা আরও জানায়,  এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের খুঁজে বের করা কোনো কঠিন কাজ নয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেই যোগ্যতা ও দক্ষতা রয়েছে। এক্ষেত্রে কোনো ধরনের ব্যর্থতা ও শৈথিল্য জাতি বরদাশত করবে না। এক ধর্মের উপাসনালয়ে আঘাত সকল ধর্মের অবমাননা। আমরা স্থানীয় জনগণসহ দেশবাসীর ঐক্যবদ্ধ প্রতিরোধ দ্বারা বাংলাদেশের সম্প্রীতি কলুষিত করার সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াবার অঙ্গীকার পুনরায় ব্যক্ত করছি।

বিবৃতিদাতা সংগঠনগুলো হচ্ছে,  ১.সম্মিলিত সাংস্কৃতিক জোট ২. বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান ৩. জাতীয় কবিতা পরিষদ ৪. বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ৫.বাংলাদেশ পথ নাটক পরিষদ ৬. বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ৭. বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ ৮. বাংলাদেশ চারুশিল্পী সংসদ ৯. বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ১০.যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ ১১. আইটিআই বাংলাদেশ কেন্দ্র ১২. বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ ১৩,বাংলাদেশ গ্রাম থিয়েটার ১৪. বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ১৫. বাংলাদেশ শিশু সংগঠন ঐক্যজোট।

Jui  Banner Campaign
ট্যাগ: ঠাকুরগাঁওপ্রতিমাবালিয়াডাঙ্গী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT