চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গরুর ব্যাপারীকে হত্যা করে ১৪ লাখ টাকা লুট, গ্রেপ্তার ৯

রেজাউল করিম রেজারেজাউল করিম রেজা
৪:৪৪ অপরাহ্ন ০২, জুলাই ২০২৩
জনপদ, নাটোর
A A

নাটোরে গরুর ব্যাপারীকে হত্যা এবং অপর গরুর ব্যাপারীদের জিম্মি করে ১৪ লাখ ১২ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক ও লুটকৃত চার লাখ ৯৫ হাজার টাকা ও একটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

রোববার ২ জুলাই এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সাইফুর রহমান এসব তথ্য জানান। নিহত গরুর ব্যাপারী শহিদুল ইসলাম বগুড়ার সারিয়াকান্দি থানার নিজকলাইল গ্রামের মজনু মিয়ার ছেলে।

অপরদিকে গ্রেপ্তার হওয়া ডাকাতরা হলেন- মো. ইনসানুল (২৭), মো. আরিফ (২৫), মো. মিঠুন (২৮), মো. শাহ আলম (২৪), মো. রুবেল (৩২), মো. সোহাগ (২৫), মো. সুজন (৩০), মো. রেজাউল (৩৫) এবং মো. রসুল (৩২)।

প্রেস ব্রিফিংয়ে সাইফুর রহমান জানান, গত ২৫ জুন বাড্ডা অফতাবনগর থেকে তিনজন গরুর ব্যাপারীকে বগুড়া নিয়ে যাওয়ার কথা বলে ত্রিপলবেষ্টিত ট্রাকে তুলে নেয় ট্রাকের হেলপার ও চালক। পথে চান্দুরা এলাকায় ট্রাকের মধ্যে যাত্রীবেশে থাকা ডাকাতরা তাদের হাত-পা ও মুখ বেধে ফেলেন। তিনজন গরুর ব্যাপারীর টাকা ছিনিয়ে নিতে থাকেন।

তিনি জানান, এদের মধ্যে গরুর ব্যাপারী শহিদুল ইসলাম বাধা দিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং তাদের কাছে থাকা ১৪ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে নাটোর হাটিকুমুরল সড়কে একপর্যায়ে মান্নান নগর হতে চাটমহরগামী রাস্তার হান্ডিয়াল ভাঙ্গা ব্রিজের কাছে শহিদুলের মৃতদেহ ফেলে দেয়। অপর ভিকটিম নুরে আলম, রেজাউল করিম ও ইউনুসকে আগ্রান ফিলিং স্টেশনের কাছে ফেলে দিয়ে চলে যায়।

এঘটনায় বগুড়া জেলা রসারয়িাকান্দি থানার নিজবলাইল গ্রামের আব্দুস সালামের ছেলে নুরে আলম বড়াইগ্রাম থানায় গত ২৮ জুন একটি মামলা করেন। এরপর নাটোর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় এবং বিশ্বস্ত সোর্সদের দেয়া তথ্যানুযায়ী নাটোর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৯ সন্দেভাজনকে আটক করে। পরে তাদের দেয়া তথ্যানুযায়ী একটি ট্রাক, লুণ্ঠনকৃত টাকার মধ্যে হতে চার লাখ ৯৫ হাজার টাকা এবং একটি মোবাইল উদ্ধার করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাটোর
শেয়ারTweetPin

সর্বশেষ

মুসলিমবিরোধী স্লোগানে ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন

এপ্রিল ৮, ২০২৬

ওসমান হাদি হত্যার আসামিদের ফেরত পাঠাতে সম্মত ভারত

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণ ট্রাস্টের বকেয়া পরিশোধের জন্য এনসিপির ৩ দফা দাবি

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আবু সাঈদ হত্যা মামলার রায় আগামীকাল

এপ্রিল ৮, ২০২৬

চড়কাণ্ডে আলোচিত তিশার সেই নাটকটি দেখে যা বলছে দর্শক

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT