চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১৩

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৮ পূর্বাহ্ন ৩০, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ভারতের হাওড়া থেকে চেন্নাই গামী একটি যাত্রীবাহী ট্রেন সিগন্যাল অতিক্রম করার জন্য দাঁড়ালে পিছন থেকে আসা আরও একটি ট্রেন প্রথম ট্রেনটিকে ধাক্কা দেয়, এতে দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়। আহত হয়েছে আরও ৪০ জন।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিশাখাপত্তনম পালাসা নামের যাত্রীবাহী ট্রেনটিকে ভিজাগ-রায়গাদা নামে আরেকটি যাত্রীবাহী ট্রেন পেছন থেকে ধাক্কা দেয়।

ইস্ট কোস্ট রেলওয়ের সিপিআরও বিশ্বজিৎ সাহু জানিয়েছেন, বিশাখাপত্তনম পালাসা ট্রেনের শেষ দুটি বগি এবং ভিজাগ-রায়গাদা ট্রেনের লোকোমোটিভ লাইনচ্যুত হয়েছে।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, গত রাত থেকে মৃতের সংখ্যা নয় জন থেকে বেড়ে ১৩ জন হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছে এবং আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ সুপার এম দীপিকা জানিয়েছেন, সোমবার (৩০ অক্টোবর) সকালের মধ্যে উদ্ধার প্রচেষ্টা সম্পূর্ণ করার আশা করছে পুলিশ। দুর্ঘটনার পর এই রুটের ১৮ ট্রেন বাতিল করা হয়েছে।

Reneta

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, লাইনচ্যুত এবং ক্ষতিগ্রস্ত বগিগুলো ছাড়া, স্থানটি মধ্যরাতের মধ্যে পরিষ্কার করা হয়েছে। নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে রেলমন্ত্রী ১০ লাখ রুপির আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। যারা গুরুতর আহত হয়েছেন তারা পাবেন আড়াই লাখ রুপি এবং যারা সামান্য আহত হয়েছেন তারা পাবেন ৫০ হাজার রুপি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন। তিনি দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য আরও ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি সহায়তা ঘোষণা করেছেন।

প্রায় পাঁচ মাস আগে, ওড়িশায় তিনটি ট্রেনের সংঘর্ষে একটি ভয়াবহ দুর্ঘটনায় ২৮০ জনেরও বেশি যাত্রী নিহত হয়েছিল। গত ২ জুন শালিমার-চেন্নাই সেন্ট্রাল করোমন্ডেল এক্সপ্রেস, বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি পণ্য ট্রেন বহনাগা বাজার স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহত ৪০দুই ট্রেননিহত ১৩ভারতসংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ প্রণালি পার হতে হলে টোল দিতে হবে ইরানি মুদ্রায়: তেহরান

এপ্রিল ১২, ২০২৬

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরে যা বললেন চার নভোচারী

এপ্রিল ১২, ২০২৬

‘আমি মর্মাহত’, আশা ভোঁসলের মৃত্যুতে নরেন্দ্র মোদি

এপ্রিল ১২, ২০২৬

আশা ভোঁসলের মৃত্যুতে যা বললেন শাহরুখ খান

এপ্রিল ১২, ২০২৬

কী পরিমাণ সম্পদ রেখে গেছেন আশা ভোঁসলে?

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT