চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশেষ অভিযানে ভারতে ১৩ বাংলাদেশি গ্রেফতার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৫ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের ত্রিপুরা ও মেঘালয় থেকে অন্তত ১৩ বাংলাদেশিকে গ্রেফতার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (৩ মার্চ) সরকারি কর্মকর্তা সূত্রে ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে বলা হয়, রোববার সন্ধ্যায় বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ত্রিপুরার গোমতি জেলার নতুনবাজার এলাকার উপজাতি অধ্যুষিত ধনিয়াবাড়িতে অভিযান চালায় বিএসএফ। এ সময় অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টার সময় চারজনকে গ্রেফতার করা হয়।

বিএসএফের একজন কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে দু’জন ত্রিপুরার গোমতি জেলার নতুন বাজার এলাকার বাসিন্দা। এছাড়া বাকি দু’জনের বাড়ি বাংলাদেশের খাগড়াছড়ি জেলায়। পরে নতুনবাজারে পৃথক অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে বিএসএফের আরেকটি দল। তাদের মধ্যে দু’জন বাংলাদেশি নাগরিক। এই ঘটনায় তদন্ত চলমান বলে জানিয়েছেন তিনি।

পিটিআইয়ের অপর এক প্রতিবেদনে বলা হয়, আরেক রাজ্য মেঘালয়ের আন্তর্জাতিক সীমান্তে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে বিএসএফ। তাদের মধ্যে ৯ জন বাংলাদেশি নাগরিক।

সোমবার বিএসএফের এক কর্মকর্তা বলেন, মেঘালয় সীমান্তে গত দুই সপ্তাহে অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ কোটি রুপিরও বেশি মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়। গ্রেফতারকৃত বাংলাদেশিদের কাছে ভারতে প্রবেশের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশি গ্রেফতারবিশেষ অভিযানভারতভারত-বাংলাদেশভারতে ১৩ বাংলাদেশি গ্রেফতার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুশফিক-মাহমুদউল্লাহকে নিয়ে যা ভাবছে বিসিবি

পরবর্তী

ইফতারে জনপ্রিয় মামা হালিম

পরবর্তী
ইফতারে জনপ্রিয় মামা হালিম

ইফতারে জনপ্রিয় মামা হালিম

'ব্যবসায়ীরা রোজার এক মাসেই বছরের আয় করে নিতে চায়'

সর্বশেষ

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশ এমন হচ্ছে?

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT