সৌদি আরবের তায়েফে সড়ক দুর্ঘটনায় ওমরা করতে গিয়ে ১২ জন বাংলাদেশি যাত্রীর আহত হয়েছেন।
আহতদের মধ্যে কুমিল্লার বুড়িচং থানার কুসুমপুর গ্রামে সাহেরা খাতুন এবং জোসনা বেগম নামে দুইজন ওমরা যাত্রীর অবস্থা গুরুতর। তারা তায়েফের কিং ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যরা হলেন আব্দুল কাদির, মোহাম্মদ সুলাইমান, মোহাম্মদ রফিক মিয়া, ওমর ফারুক, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, শওকত আরা, কাকলি আক্তার, সাদিয়া আক্তার ও আফরোজা আক্তার। আহত এই দশজনকে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।
ওমরা যাত্রীরা বাংলাদেশের একটি বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে পবিত্র ওমরা পালন করার জন্য সৌদি আরবের মক্কায় এসেছিলেন। গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) মক্কা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন তারা।







