শিক্ষা

একাদশ শ্রেণিতে ভর্তির বিষয়ে নতুন বিজ্ঞপ্তি

বাংলাদেশের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছে, বই ও নোটের সাথে আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তির সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, অনলাইনে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তির সময়সীমা ৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তির সময়সীমা আগামী ৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হলো। ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ পরে জানানো হবে।

প্রসঙ্গত, এর আগেও ভর্তির সময় এক দফা বাড়ানো হয়। ভর্তি নীতিমালা অনুযায়ী, গত ১৫ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। এ ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল ২৫ জুলাই। তবে ১৮ জুলাই থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমও বন্ধ রাখা হয়।

বিষয়:একাদশ শ্রেণি ভর্তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…